| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার আরও ১৬২২

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৭, ২০২৫ ইং | ১৭:২৩:৫৪:অপরাহ্ন  |  ১৬৬৮৯১৫ বার পঠিত
সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার আরও ১৬২২
ছবির ক্যাপশন: প্রতীকী ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক : সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ১১১৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৫০৩ জন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম. শাহাদাত হোসেন এ তথ্য জানান।তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১১১৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন আরও ৫০৩ জন। মোট গ্রেফতার করা হয়েছে ১৬২২ জনকে।

অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয়েছে, ৩টি দেশীয় পাইপগান, ১টি বিদেশি রিভলবার, ২টি ওয়াইন শুটারগান, কার্তুজ ১৯ রাউন্ড, গুলির খোসা ৬ রাউন্ড, স্টিলের বার্মিজ চাকু ১টি, ককটেল ৬টি, স্টিলের স্প্রিং চাকু ১টি।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪