| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোহাম্মদপুর ও আদাবরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৮, ২০২৫ ইং | ১১:০৩:১১:পূর্বাহ্ন  |  ১৬৩৮৬১৩ বার পঠিত
মোহাম্মদপুর ও আদাবরে বিশেষ অভিযানে গ্রেপ্তার  ১৭
ছবির ক্যাপশন: মোহাম্মদপুর ও আদাবরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭

সিনিয়র রিপোর্টার :

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানার বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

শুক্রবার (আগস্ট) মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৭ আগস্ট ) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে থানা এলাকার বিভিন্ন থেকে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-জাবির (২৫), মিঠু (১৯), আদর (২২), আনন (১৮), নয়ন (২০), হৃদয় (২৬), মেহেদী হাসান (২১), আল আমিন (২১), দিগন্ত (২২), জুয়েল(২৭), রায়হান (১৯), মনির (২৯) ও শাহীন (৩৫)। এ সময় তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অন্যদিকে আদাবর থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৭ আগস্ট) থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-মো. মামুন অর রশিদ ওরফে আবির (৩৫), কাজী মোঃ জায়েদ (৩২), মোঃ ইউনুছ (২২) ও মোঃ রুস্তম আলী (৫০)। এসময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার উদ্ধা করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।



রিপোর্টার্স২৪/ঝুম  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪