সিনিয়র রিপোর্টার :
রাজধানী বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত দুইদিনে ৩৫৫৯ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।এছাড়াও অভিযানকালে ৪৩২টি গাড়ি ডাম্পিং ও ১১৬টি গাড়ি রেকার করা হয়েছে।
শনিবার ডিএমপি জানায়, গত বৃহস্পতিবার ও শুক্রবার (৭ আগস্ট ও ৮ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্টর্স২৪/ঝুম