| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বনানীর সিসা বারে ছুরিকাঘাতে যুবক হত্যা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৪, ২০২৫ ইং | ০৬:৪৬:০৭:পূর্বাহ্ন  |  ১৬২২৯৮৭ বার পঠিত
বনানীর সিসা বারে ছুরিকাঘাতে যুবক হত্যা
ছবির ক্যাপশন: বনানীর সিসা বারে ছুরিকাঘাতে যুবক হত্যা

রিপোর্টার্স২৪ ডেস্ক :

রাজধানীর বনানীর ১১ নম্বর রোডে ‘৩২ ডিগ্রি’ নামে একটি সিসা বারে রাহাত হোসেন রাব্বি (৩১) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, হত্যাকারীরা রাব্বির পূর্বপরিচিত এবং তারা নিয়মিত এই সিসা বারে যেতেন।বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর সাড়ে ৪ টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

বনানী থানার ওসি রাসেল সারোয়ার জানান, সিসা বারের দ্বিতীয় তলার সিঁড়িতে কথা কাটাকাটির এক পর্যায়ে খোকন নামে এক যুবক রাব্বিকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে রাব্বির মরদেহ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রয়েছে।

তিনি বলেন, রাব্বি তার বন্ধুদের সঙ্গে সিসা বারে ছিলেন। কথা কাটাকাটির জেরে এ হত্যাকাণ্ড ঘটে। অভিযুক্তরা রাব্বির পূর্ব পরিচিত এবং তাদের সঙ্গে সে প্রায়ই এখানে আসত।


রিপোর্টার্স২৪ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪