| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডিএমপিতে চালু হলো অনলাইন জিডি

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৫, ২০২৫ ইং | ১০:৩৬:৩৮:পূর্বাহ্ন  |  ১৬৪৬৩২৩ বার পঠিত
ডিএমপিতে চালু হলো অনলাইন জিডি
ছবির ক্যাপশন: ডিএমপি

স্টাফ রিপোর্টার: পুলিশি সেবা আরও সহজলভ্য করতে ১০ আগস্ট থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সব থানায় শুরু হয়েছে অনলাইন জিডি কার্যক্রম।

ডিএমপি থেকে এ তথ্য জানানো হয়েছে।

তিনি জানান, এখন থেকে যে কেউ ঘরে বসেই স্মার্টফোনের মাধ্যমে সাধারণ ডায়েরি (জিডি) করতে পারবেন। গুগল প্লে-স্টোর থেকে ‘অনলাইন জিডি’ অ্যাপ ডাউনলোড করে নির্দেশনা অনুযায়ী আবেদন সম্পন্ন করা যাবে।

প্রচলিত জিডির মতোই অনলাইন জিডিতেও আবেদনকারী একটি জিডি নম্বর ও হালনাগাদ তথ্য পাবেন। জাতীয় পরিচয়পত্র ও নিবন্ধিত মোবাইল নম্বর যাচাইয়ের মাধ্যমে তথ্য সংরক্ষিত হওয়ায় ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত থাকবে।

ডিএমপি জানিয়েছে, এই সেবায় পুলিশের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে, সময় বাঁচবে এবং জিডির অগ্রগতি জানার সুযোগ থাকায় নাগরিকরা স্বস্তি পাবেন। প্রচলিত জিডি কার্যক্রমও আগের মতো চলবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪