| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মৃত বাবাকে চেয়ারে বসিয়ে সম্পত্তি লিখে নেওয়ার খবরটি ভুয়া

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৫, ২০২৫ ইং | ১২:০৪:৩১:অপরাহ্ন  |  ১৬৩২০৪২ বার পঠিত
মৃত বাবাকে চেয়ারে বসিয়ে সম্পত্তি  লিখে নেওয়ার খবরটি ভুয়া

সিনিয়র রিপোর্টার : মৃত বাবাকে চেয়ারে বসিয়ে সম্পত্তি লিখে নেওয়ার খবরটি ভুয়া বলে শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

রিউমার স্ক্যানার জানায়, প্রকৃতপক্ষে ভাইরাল ভিডিওটি মূলত একটি হাউজিং কোম্পানির কাছে জমি বিক্রির প্রক্রিয়ার অংশ। ভিডিওর মুমূর্ষু অবস্থার ব্যক্তি হলেন- উইনম্যাক্স মোবাইল কোম্পানির চেয়ারম্যান মো. হোসেন খান। তিনি বর্তমানে অসুস্থ হলেও জীবিত আছেন।

এদিকে সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি অফিস কক্ষে একজন ব্যক্তি বসে আছেন এবং আরেকজন ব্যক্তি তার টিপসই নিচ্ছেন। কক্ষে আরও কয়েকজন ব্যক্তির উপস্থিতি লক্ষ্য করা যায়। ভিডিওটির প্রচারের মাধ্যমে দাবি করা হচ্ছে, এটি একজন মৃত বাবার কাছ থেকে তার সন্তানের সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য টিপসই নেওয়ার দৃশ্য।


রিপোর্টার্স ২৪/এসএন


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪