| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বনানীতে সিসা লাউঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা, গ্রেপ্তার ২

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৫, ২০২৫ ইং | ১৪:০৭:৫০:অপরাহ্ন  |  ১৬১৭৮২২ বার পঠিত
বনানীতে সিসা লাউঞ্জে যুবককে  ছুরিকাঘাতে হত্যা, গ্রেপ্তার ২

সিনিয়র রিপোর্টার : রাজধানীর বনানীতে ‘৩৬০ ডিগ্রি’ নামের একটি সিসা লাউঞ্জে রাহাত হোসেন রাব্বি (৩১) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১।  শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে কুমিল্লায় অভিযান চালিয়ে তাদের  গ্রেপ্তার করা হয়। 

র‌্যাব জানায়, রাব্বিকে  হত্যার পর দুই আসামি কুমিল্লায় পালিয়ে যায়।  এ শনিবার সকাল ১০টায় উত্তরা র‌্যাব-১ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এদিকে বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোরে বনানীর ১১ নম্বর রোডে অবস্থিত সিসা লাউঞ্জটির দ্বিতীয় তলার সিঁড়িতে রাব্বিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। তিনি ইন্টারনেট সংযোগের ব্যবসা করতেন। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে এই হত্যাকাÐের সঙ্গে পাঁচজনের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪