| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বসুন্ধরা আবাসিক এলাকায় পানির ট্যাংক থেকে তিনজনের লাশ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৬, ২০২৫ ইং | ১২:১৪:৩০:অপরাহ্ন  |  ১৬২৭৯৮০ বার পঠিত
বসুন্ধরা আবাসিক এলাকায় পানির ট্যাংক থেকে তিনজনের লাশ উদ্ধার
ছবির ক্যাপশন: প্রতিকী ছবি

সিনিয়র রিপোর্টার : রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবনের পানির ট্যাংক থেকে তিনজনের লাশ উদ্ধার করেছে ভাটারা থানা পুলিশ। নিহতরা হলেন- রাব্বি (১৭), মো. লিটন (৩৫) ও ফরিদুল ইসলাম (৪০) । তারা সবাই নির্মাণ শ্রমিক। এ ঘটনায় শাহিনুর নামে আরেক শ্রমিককে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। 

শনিবার দুপুরে বসুন্ধরা আবাসিক এলাকার ‘ই’ ব্লকের ১৪ নম্বর সড়কের ৪ নম্বর প্লটের নির্মাণাধীন একটি বাড়ির পানির ট্যাংক থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। পরে  ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

ভাটারা থানার এসআই হাসানুজ্জামান রিপোর্টার্স ২৪’কে বলেন, জরুরি পরিষেবা  ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পানির ট্যাংকে চারজন প্রবেশ করার পর আর বের হননি। পরে সেখানে গিয়ে দেখা যায়, পানির ট্যাংকের ভেতরে তিনজন মারা গেছেন এবং আরেক নির্মাণ শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তবে বর্তমানে তিনি সুস্থ আছেন।  শাহিনুরের সঙ্গে কথা হয়েছে। নিহতরা নির্মাণাধীন ভবনে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। 

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে বিদ্যুৎ স্পৃষ্ট বা পানির ট্যাংকে জমে থাকা গ্যাস থেকে তাদের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। 

ভাটারা থানা সূত্রে আরও জানা গেছে, শ্রমিকরা নির্মাণকাজে ব্যবহৃত বাঁশ ও খুঁটি খোলার জন্য পানির ট্যাংকে নেমেছিলেন। এই ভবনের একতলার নির্মাণকাজ শেষ হয়েছে।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪