| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৩২ নম্বরে ফুল দিতে আসা সেই রিকশাচালক কারাগারে

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৬, ২০২৫ ইং | ১৫:৪৬:৪৭:অপরাহ্ন  |  ১৬১২৯৬৪ বার পঠিত
৩২ নম্বরে ফুল দিতে আসা সেই রিকশাচালক কারাগারে
ছবির ক্যাপশন: ৩২ নম্বরে ফুল দিতে আসা সেই রিকশাচালক

সিনিয়র রিপোর্টার: রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে এসে গণপিটুনি ও মবের শিকার রিকশাচালক আজিজুর রহমানকে জুলাইন আন্দোলনের হত্যাচেষ্টা মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শনিবার (১৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জেনিফার জেরিনের আদালত এ আদেশ দেন।

এদিন তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার এসআই  মোহাম্মদ তৌহিদুর রহমান কারাগারে রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেন দেন। এর আগে গত শুক্রবার ধানমন্ডির ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে গণপিটুনির শিকার হন আজিজুর রহমান। পরে তাকে সেখান থেকে গ্রেপ্তার করে পুলিশ।

এছাড়া পুলিশের আবেদনে বলা হয়, মামলার ঘটনার সময় প্রত্যক্ষদর্শী সাক্ষী এবং বাদীকে জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি মো. আজিজুর রহমানের (২৭) মামলার ঘটনায় জড়িত থাকার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। আজিজুর রহমান ধানমন্ডি-৩২ এ সাধারণ জণগণের হাতে আটক হওয়ায় সময় ধস্তাধস্তিতে সামান্য আঘাত পান। মামলা তদন্তের স্বার্থে আসামিকে জেলহাজতে আটক রাখা একান্ত প্রয়োজন। 

এদিকে আটকের দিন রিকশাচালক আজিজুর রহমান বলেন, আমি কোনও দল করি না। শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি। তাই আমার হালাল টাকা দিয়ে কেনা ফুল নিয়ে এসেছি। আমি আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে ফেরাতে আসিনি। 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪