সিনিয়র রিপোর্টার : ৩৬তম বিসিএস (পুলিশ) সার্ভিস এসোসিয়েশন- ২০২৫ এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ৭ সদস্য বিশিষ্ট এ কমিটিতে আহবায়ক হয়েছেন ডিএমপির বাড্ডা জোনের সিনিয়র সহকারি পুলিশ কমিশনার (এসি) এইচ. এম. শফিকুর রহমান ও সদস্য সচিব হয়েছেন ওয়ারী জোনের সিনিয়র সহকারি পুলিশ কমিশনার (এসি) রুবেল হক।
শুক্রবার রাতে রাজধানীর রমনায় অবস্থিত পুলিশ অফিসার্স মেসে ৩৬তম বিসিএস পুলিশ সদস্যদের উপস্থিতিতে ও সকলের সম্মতিতে আহবায়ক কমিটি করা হয়। এসময় উপস্থিত সকলে তাদের ফুল দিয়ে অভিনন্দন জানান।
এছাড়া কমিটিতে যুগ্ম আহবায়ক হয়েছেন ৪ জন। তারা হলেন- নোমান আহমেদ, মুশফিকুর রহমান তুষার, শিরিন আক্তার ও মীর মহসিন মাসুদ । যুগ্ম সদস্য সচিব হয়েছেন শারমিন আক্তার চুমকি।
রিপোর্টার্স/এমআ