| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ধানমণ্ডি ৩২ থেকে আটক রিকশাচালক হত্যা মামলার আসামি নন: ডিএমপি

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৭, ২০২৫ ইং | ০৮:৩০:০৪:পূর্বাহ্ন  |  ১৬৪৯৯৯২ বার পঠিত
ধানমণ্ডি ৩২ থেকে আটক রিকশাচালক হত্যা মামলার আসামি নন: ডিএমপি
ছবির ক্যাপশন: ধানমণ্ডি ৩২ থেকে আটক রিকশাচালক হত্যা মামলার আসামি নন: ডিএমপি

রিপোর্টার্স২৪ ডেস্ক :

শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে গণপিটুনির শিকার হন আজিজুর রহমান নামের এক রিকশাচালক। পুলিশ তাকে আটক করে জুলাই গণ–অভ্যুত্থানের সময়ের একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বলে জানা যায় খবরে।

তবে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, হত্যা মামলার আসামি হিসেবে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে যে তথ্য প্রচার হচ্ছে, তা ভুল ও উদ্দেশ্যমূলক।

ডিএমপি জানায়, ১৫ আগস্ট ধানমন্ডি-৩২ এলাকা থেকে আজিজুর রহমানকে আটক করা হয়। পরে ধানমন্ডি থানার চলতি বছরের এপ্রিল মাসে দায়ের করা একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে ১৬ আগস্ট তাকে আদালতে পাঠানো হয়।

ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক আজিজুর রহমানকে যে মামলায় আদালতে পাঠানো হয়েছে, তা পেনাল কোডের অধীনে একটি নিয়মিত মামলা। কিন্তু বিষয়টিকে হত্যা মামলা হিসেবে প্রচার করা হচ্ছে, যা পুরোপুরি মিথ্যা ও বিভ্রান্তিকর।

ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, অহেতুক বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হচ্ছে।



রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪