| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৭, ২০২৫ ইং | ১১:৩৬:২৯:পূর্বাহ্ন  |  ১৬১৪৫৩৭ বার পঠিত
রাজধানীতে আওয়ামী লীগ ও  অঙ্গ সংগঠনের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

সিনিয়র রিপোর্টার : গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরও পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ।

রোববার ডিবি সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকা মহানগর উত্তর তৃণমূল শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন, নওগাঁ জেলার পতœীতলা উপজেলা দিবর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাঈদ সাদ্দাম শাকিল (২০), কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহŸায়ক ইকবাল আহমদ রিপন, কুমিল্লা জেলার দেবিদ্বার থানা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মো.সালাউদ্দিন মামুন (৪৭), গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর উপজেলার ১ নং জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের চেয়ারম্যান ফকির মো. মারুফ রেজা (৫৪)।

ডিবি সূত্রে আরও জানা যায়, রোববার সকালে মনির হোসেনকে ডেমরা থানা এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি সাইবার দক্ষিণ বিভাগের একটি টিম। অন্যদিকে, সাঈদ সাদ্দাম শাকিলকে শনিবার দুপুর দেড়টায় রাজধানীর ফার্মগেট কেআইবি কনভেনশন হল থেকে গ্রেপ্তার করে ডিবি মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিম। একই দিন রাত ১০টা ২৫ মিনিটে অপর এক অভিযানে ইকবাল আহমদ রিপনকে গ্রেপ্তার করে ডিবি উত্তরা বিভাগের একটি টিম।

অপরদিকে আরেক অভিযানে ডেমরা থানা এলাকা থেকে মো. সালাউদ্দিন মামুনকে গ্রেপ্তার করে ডিবি রমনা বিভাগের একটি টিম। এছাড়া পল্টন থানা এলাকা থেকে মারুফ রেজাকে গ্রেপ্তার করে ডিবি রমনা বিভাগের একটি টিম।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪