| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মহাখালীতে পেট্রোল পাম্পে ভয়াবহ আগুন, যানজটে আটকা ফায়ার সার্ভিস

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৭, ২০২৫ ইং | ১৩:৫৪:৩৭:অপরাহ্ন  |  ১৬২৯০৫২ বার পঠিত
মহাখালীতে পেট্রোল পাম্পে ভয়াবহ আগুন, যানজটে আটকা ফায়ার সার্ভিস

স্টাফ রিপোর্টার: রাজধানীর মহাখালী রাওয়া ক্লাবের বিপরীতে ইউরেকা ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলের উদ্দেশ্যে ফায়ার সার্ভিসের গাড়ি রওনা হলেও যানজটের কারণে এখনো পৌঁছাতে পারেনি।

রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ।

তিনি জানান, সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে আগুনের সংবাদ পাই। পরে ঘটনাস্থলের উদ্দেশ্যে মোট ১০টি ইউনিট পাঠানো হয়। সন্ধ্যা ৭টা ৪০ মিনিট পর্যন্ত ফায়ার সার্ভিসের কোনো ইউনিট ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি বলেও উল্লেখ করেন তিনি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪