| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মহাখালীর আগুন নিয়ন্ত্রণে, ২৭ মিনিট যানজটে আটকে ছিলো ফায়ার সার্ভিস

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৭, ২০২৫ ইং | ১৪:৩৮:০৭:অপরাহ্ন  |  ১৬১২২২৮ বার পঠিত
মহাখালীর আগুন নিয়ন্ত্রণে, ২৭ মিনিট যানজটে আটকে ছিলো ফায়ার সার্ভিস
ছবির ক্যাপশন: মহাখালীর একটি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড

স্টাফ রিপোর্টার: মহাখালীর একটি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে রওনা হওয়ার পর যানজটে ২৭ মিনিট আটকে ছিল ফায়ার সার্ভিস। পরে সেখানে পৌঁছার পর মাত্র দুই মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে তারা।

রোববার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে রাজধানীর মহাখালী রাওয়া ক্লাবের বিপরীতে ইউরেকা ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলের উদ্দেশ্যে ১০টি ইউনিট পাঠানো হয়। যানজটের কারণে সেগুলো পথে আটকা পড়ে। প্রায় আধা ঘণ্টা আটকে থাকার পর ৭টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের গাড়ি। এরপর মাত্র দুই মিনিটেই আগুন নিয়ন্ত্রণে আনে তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ।

তিনি বলেন, সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে আগুনের সংবাদ পাই। ঘটনাস্থলের উদ্দেশ্যে মোট ১০টি ইউনিট পাঠানো হয়। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হয় দুটি ইউনিট। এর দুই মিনিটের মাথায় অর্থাৎ ৭টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪