| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফেসবুক লাইভ চলাকালে বিএনপি নেতার মোবাইল ছিনতাই

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৮, ২০২৫ ইং | ০৮:১৬:১৮:পূর্বাহ্ন  |  ১৬৩১২৫৯ বার পঠিত
ফেসবুক লাইভ চলাকালে বিএনপি নেতার মোবাইল ছিনতাই

রিপোর্টার্স২৪ ডেস্ক : ফেসবুক লাইভ চলাকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) এক নেতার মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার রাত ১১টা ২০ মিনিটের দিকে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

লাইভ ভিডিওতে দেখা গেছে, গাড়ির মধ্যে বসে ফেসবুক লাইভ করছিলেন ভোলা পৌর বিএনপির প্রচার সম্পাদক আসাদ খোকন। গাড়িতে গান চলছিল।

গাড়িটি কারওয়ান বাজার মেট্রো রেল স্টেশন এলাকায় এসে জ্যামে পড়ে ধীরগতিতে চলছিল। গাড়িতে বসে বাইরের দৃশ্য লাইভে দেখাচ্ছিলেন খোকন। ঠিক এমন সময় তার হাত থেকে মোবাইল ফোনটি নিয়ে দৌড় দেয় ছিনতাইকারী।

আসাদ খোকনের ফেসবুক আইডিতে গিয়ে আজ সোমবার দুপুরে ৩ মিনিট ৫৪ সেকেন্ডের লাইভটি দেখা গেছে। লাইভের ২ মিনিট ২০ সেকেন্ডেই মোবাইল ফোনটি নিয়ে যায় ছিনতাইকারী। পরে অংশ লাইভ হয় ছিনতাইকারীর হাত থেকে। লাইভের পরের অংশ অন্ধকার ছিল এবং দৌড়ের শব্দ শোনা যাচ্ছিল।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪