| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সীমানা নির্ধারণে ১৭৬০ দাবি-আপত্তি শুনবে ইসি

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৮, ২০২৫ ইং | ০৮:১৭:০৩:পূর্বাহ্ন  |  ১৬১১৮২০ বার পঠিত
সীমানা নির্ধারণে ১৭৬০ দাবি-আপত্তি শুনবে ইসি
ছবির ক্যাপশন: সীমানা নির্ধারণে ১৭৬০ দাবি-আপত্তি শুনবে ইসি

রিপোর্টার্স২৪ ডেস্ক :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে আসন সীমানা পুনর্নির্ধারণে নির্বাচন কমিশন (ইসি) আগামী ২৪ থেকে ২৭ আগস্ট চার দিনের সময়সূচিতে এক হাজার ৭৬০টি দাবি-আপত্তির শুনানি শুরু করবে। সোমবার (১৮ আগস্ট) গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ।

নির্বাচন কমিশনার জানান, ২৪ আগস্ট রোববার থেকে শুনানি শুরু হয়ে ২৭ আগস্ট বুধবার পর্যন্ত চলবে। শুনানির পর সংস্থাটি যথাযথ পর্যালোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।

প্রতিবেদনে জানা গেছে, প্রথম দিন কুমিল্লা অঞ্চলের ১৮টি আসনের ৬৮৩টি দাবি-আপত্তি শুনানি হবে। পরের দিন, ২৫ আগস্ট সোমবার, খুলনার ৯৮টি, বরিশালের ৩৮১টি এবং চট্টগ্রামের ২০টি আবেদন শুনানির আওতায় আসবে। ২৬ আগস্ট মঙ্গলবার ঢাকার ৩১৬টি আসনের শুনানি অনুষ্ঠিত হবে। শেষ দিন ২৭ আগস্ট রংপুরের ৭টি, রাজশাহীর ২৩২টি, ময়মনসিংহের ৩টি, ফরিদপুরের ১৮টি এবং সিলেটের ২টি আসনের আবেদন শুনানির জন্য নির্ধারিত হয়েছে।

মৎস্য খাতের উন্নয়নে প্রকৃতি ও পানির প্রতি সদয় হতে হবেমৎস্য খাতের উন্নয়নে প্রকৃতি ও পানির প্রতি সদয় হতে হবে

মোট ৮৩টি আসনের সীমানা পরিবর্তনের জন্য জমা পড়েছে এক হাজার ৭৬০টি আবেদন। কুমিল্লা অঞ্চল সর্বোচ্চ ৬৮৩টি আবেদন নিয়ে শীর্ষে, আর রংপুর অঞ্চলে মাত্র ৭টি আবেদন পড়েছে। একক আসনের মধ্যে কুমিল্লা-১-এর ৩৬২টি আবেদন সর্বাধিক। পিরোজপুর-১, ২ ও ৩ আসন থেকে ২৮৭টি, সিরাজগঞ্জ ৫ ও ৬ থেকে ২২০টি আবেদন এসেছে। ঢাকার মধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে ঢাকা-১ আসনে, মোট ৭৯টি।

এর আগে, ৩০ জুলাই নির্বাচন কমিশন ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া তালিকা প্রকাশ করেছিল। এতে ভোটার সংখ্যা সমতা বজায় রাখতে গাজীপুরে একটি আসন বৃদ্ধি করে মোট ছয়টি করা হয়, আর বাগেরহাটে আসন কমিয়ে তিনটি করার প্রস্তাব আসে।

খসড়ায় মোট ৩৯টি আসনে পরিবর্তন আনা হয়েছে। এতে রয়েছে পঞ্চগড় ১ ও ২, রংপুর ৩, সিরাজগঞ্জ ১ ও ২, সাতক্ষীরা ৩ ও ৪, শরীয়তপুর ২ ও ৩, ঢাকা ২,৩,৭,১০,১৪ ও ১৯, গাজীপুর ১,২,৩,৫ ও ৬, নারায়ণগঞ্জ ৩,৪ ও ৫, সিলেট ১ ও ৩, ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৩, কুমিল্লা ১,২,১০ ও ১১, নোয়াখালী ১,২,৪ ও ৫, চট্টগ্রাম ৭ ও ৮ এবং বাগেরহাট ২ ও ৩। নির্বাচন কমিশন ১০ আগস্ট পর্যন্ত আপত্তি আহ্বান করেছিল। এসব আবেদন শুনানি শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

বাগেরহাটের আগে চারটি আসন ছিল: বাগেরহাট-১ (মোল্লারহাট-ফকিরহাট-চিতালমারি), বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া), বাগেরহাট-৩ (রামপাল ও মোংলা) এবং বাগেরহাট-৪ (মোড়েলগঞ্জ ও সরণখোলা)। খসড়ায় বাগেরহাট-১ অপরিবর্তিত থাকলেও, বাগেরহাট-২ ও ৩-এ সংযুক্ত উপজেলা নিয়ে নতুন প্রস্তাব এসেছে।

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার সাংবাদিকদের বলেন, ‘৬৪ জেলার গড় ভোটার সংখ্যা ৪ লাখ ২০ হাজার ৫০০ ধরে সীমানা নির্ধারণ করা হয়েছে। গাজীপুরে একটি আসন বাড়ানো এবং বাগেরহাটে একটি কমানো হয়েছে। এছাড়া ৩৯টি আসনে প্রয়োজনীয় সমন্বয় আনা হয়েছে, বাকিগুলোতে কোনো সমস্যা নেই।’


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪