| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফের নতুন হত্যা মামলায় গ্রেপ্তার পলক

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২০, ২০২৫ ইং | ০৭:২০:৩০:পূর্বাহ্ন  |  ১৬০৫৭০৪ বার পঠিত
ফের নতুন হত্যা মামলায় গ্রেপ্তার পলক
ছবির ক্যাপশন: ফের নতুন হত্যা মামলায় গ্রেপ্তার পলক

রিপোর্টার্স২৪ ডেস্ক :

জুলাই আন্দোলন কেন্দ্রিক রাজধানীর মোহাম্মদপুর থানার ট্রাক ড্রাইভার মো. হোসেন হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। 

 বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ মিজবাহ উর রহমানের আদালত এ আদেশ দেন। এদিন আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। পরে আদালত সেটি মঞ্জুর করেন। 

পলকের মামলার সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই মালবাহী ট্রাক গাবতলীতে পার্কিং করে ভাড়া বাসায় যাচ্ছিলেন ড্রাইভার মো. হোসেন। দুপুর আড়াই টার দিকে চাঁদ উদ্যানের হোসেন মার্কেটের এলাকায় পৌঁছালে আসামিদের ছোঁড়া গুলি বুকের বাম পাশ ছিদ্র করে ঢুকে যায়। পরদিন রাত তিনটায় ছেলের মরদেহ রাস্তায় পড়ে থাকতে দেখেন। এ ঘটনায় নিহতের মা রীনা বেগম গত ৩১ আগস্ট মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪