| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গুঁড়িয়ে দেওয়া হলো সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রীর অবৈধ বাংলো

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২০, ২০২৫ ইং | ০৬:৪৪:৪৭:পূর্বাহ্ন  |  ২২৯১৭১৪ বার পঠিত
গুঁড়িয়ে দেওয়া হলো সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রীর অবৈধ বাংলো

রিপোর্টার্স২৪ ডেস্ক : সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের  নির্মাণ করা অবৈধ একটি বাগানবাড়ি (বাংলো) গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।  বুধবার (২০ আগষ্ট) কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীতীরের অবৈধদখলকৃত ভূমি উদ্ধারে অভিযান চালায় বিআইডব্লিউটিএ। এ অভিযানে প্রায় দেড় একর জমি উদ্ধার করা হয়েছে। 

নৌপরিবহন কর্তৃপক্ষ বলছে, নদীতীরে অবৈধভাবে এই স্থাপণা বানানো হয়েছিলো।

বুধবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের কাউটাইল মৌজায় কোন্ডা ইউনিয়নের কাউটাইল এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে বুড়িগঙ্গা নদীর তীর দখল করে নির্মিত বাগানবাড়ির তিনটি দোতলা ভবন ও একটি ডকইয়ার্ডের প্রায় ২০০ ফুট সীমানাপ্রাচীরও ভেঙে ফেলা হয়।

বিআইডব্লিউটিএর ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, সরকার এরই মধ্যে ঢাকার চারপাশের বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু নদের সীমানা নির্ধারণ করে ৮০ কিলোমিটার এলাকায় পিলার স্থাপন করেছে। ২০০৯ সালে এসব নদীতীরে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। গত বছরের ৫ আগস্টের পর নানা প্রতিকূলতার কারণে উচ্ছেদ অভিযান চালানো সম্ভব হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আজ উচ্ছেদ অভিযান শুরু করা হয়। বুড়িগঙ্গার স্বাভাবিক প্রবাহ রক্ষায় এ অভিযান পরিচালিত হচ্ছে। দখলদার যত প্রভাবশালীই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। আগামীকাল বৃহস্পতিবার কাউটাইল ও দোলেশ্বর এলাকায় নদীতীরের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শেখ আব্দুল্লাহ আল মামুন, বিআইডব্লিউটিএর ঢাকা নদীবন্দরের উপপরিচালক আবু সালেহ এহতেশাম, ভৈরব নদীবন্দরের উপপরিচালক নুর হোসেন ও মেঘনা নদীবন্দরের উপপরিচালক রেজাউল করিম অংশ নেন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪