| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উমামা ফাতেমার নেতৃত্বাধীন ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেল ঘোষণা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২১, ২০২৫ ইং | ১৪:৫৪:২৫:অপরাহ্ন  |  ১৩৮৯৮৬৭ বার পঠিত
উমামা ফাতেমার  নেতৃত্বাধীন ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেল ঘোষণা
ছবির ক্যাপশন: ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। ছবি : সংগৃহীত

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে উমামা ফাতেমা ও আল সাদী ভূঁইয়ার নেতৃত্বে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ নামে প্যানেল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে এই প্যানেল ঘোষণা করা হয়।

এ প্যানেল থেকে ভিপি পদে লড়বেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা, জিএস পদে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল সাদী ভূঁইয়া ও এজিএস পদে লড়বেন জাহেদ আহমদ।

প্যানেলের অন্যান্যরা হলেন- মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে নূমান আহমাদ চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মমিনুল ইসলাম (বিধান), কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে সুর্মী চাকমা, আন্তর্জাতিক সম্পাদক পদে নাফিজ বাশার (আলিফ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে অনিদ হাসান, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে সিয়াম হোসেন ইমন, ক্রীড়া সম্পাদক পদে মো. সাদিকুজ্জামান সরকার (সাদিক), ছাত্র পরিবহন সম্পাদক পদে মো. রাফিজ খান, সমাজসেবা সম্পাদক পদে তানভির সামাদ, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ইসরাত জাহান নিঝুম এবং মানবাধিকার ও আইন সম্পাদক পদে নুসরাত জাহান নিসু । 

সদস্য পদে আছেন- ববি বিশ্বাস, নওরীন সুলতানা তমা, আবির হাসান, রক্তবীজ অর্ক বড়ুয়া, রাফিউল হক রাফি, আব্দুল্লাহ আল মুবিন (রিফাত), সাদেকুর রহমান সানি, মো. মুকতারুল ইসলাম (রিদয়), হাসিবুর রহমান, আবিদ আব্দুলাহ, মো. হাসান জুবায়ের (তুফান), মো. সজিব হোসেন, মো. শাকিল, নেওয়াজ শরীফ আরমান এবং আবিদ আব্দুলাহ।

ডাকসু ও হল সংসদ নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ডাকসুর ২৮টি পদে জমা পড়েছে ৫০৯টি মনোনয়নপত্র। এর আগে বিক্রি হয়েছিল ৬৫৮টি মনোনয়নপত্র, যার মধ্যে জমা হয়নি ১৪৯টি।

অন্যদিকে ১৮টি হলে অনুষ্ঠিতব্য হল সংসদ নির্বাচনের জন্য জমা পড়েছে মোট ১ হাজার ১০৯টি মনোনয়নপত্র, যেখানে বিক্রি হয়েছিল ১ হাজার ৪২৭টি। জমা হয়নি ৩১৮টি।


রিপোর্টার্স ২৪/এমবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪