| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাসিনার আমলের গুম-খুন মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল ২৬ অক্টোবর

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৪, ২০২৫ ইং | ০৩:৫৬:৫৭:পূর্বাহ্ন  |  ১৬১৯৭৩৮ বার পঠিত
হাসিনার আমলের গুম-খুন মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল ২৬ অক্টোবর
ছবির ক্যাপশন: হাসিনার আমলের গুম-খুন মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল ২৬ অক্টোবর

রিপোর্টার্স২৪ ডেস্ক : আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলে সংঘটিত গুম, খুনসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় আগামী ২৬ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

তদন্তে দুই মাস সময় আবেদনের প্রেক্ষিতে রবিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মূর্তজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

এই মামলায় গ্রেফতার হওয়া একমাত্র আসামি ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জিয়াউল আহসান ট্রাইব্যুনালে হাজির ছিলেন।

অন্যান্য আসামিদের মধ্যে এ পর্যন্ত চার জনের নাম প্রকাশ করেছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ)। তারা হলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা, তার সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান।

আজ ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। এ সময় অন্য প্রসিকিউটর ও আসামি পক্ষের আইনজীবী উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪