নড়াইলের কালিয়া উপজেলায় বসতঘরে মিলল হাসুম শেখ নামে (৩২) এক মুদী দোকানির মরদেহ। রবিবার (২৬ জুলাই) সকাল ৬ টার দিকে উপজেলার পুরুলিয়া ইউনিয়নের দেওয়াডাঙ্গা গ্রামের নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত হাসুম শেখ দেওয়াডাঙ্গা গ্রামের আকবর শেখের ছেলে। এঘটনায় সন্দেহভাজন মিলন শেখ (৩৫) নামে এক ব্যক্তিকে হেফাজতে নিয়েছে পুলিশ। মিলন শেখ ওই গ্রামের গফফার শেখের ছেলে।
ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারংয়ে বসতঘরের বারান্দায় বসে গাঁজা বিক্রির সময় ২৫০ গ্রাম শুকনা গাঁজা ও নগদ ৪ হাজার ৭০০ টাকাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক নারী পালিয়ে গেছেন।
শেরপুর জেলা পুলিশের উদ্যোগে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সদের বিবিধ কল্যাণ সাধনে শেরপুর জেলা পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
৭৮ বছর বয়সী এক বৃদ্ধাকে তার ঘরের ভেতর গলাকেটে হত্যার ঘটনায় দায়ের করা একটি মামলায় অভিযুক্ত যুবকের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা ঘোষণা করেছে নারায়ণগঞ্জের একটি আদালত। রোববার (২৬ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন বলে জানান এ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আবুল কালাম আজাদ জাকির।
নারায়ণগঞ্জের ফতুল্লায় ছেলেকে দেখতে এসে সড়ক পার হওয়ার সময় ট্রাকের চাপায় আবুল হোসেন (৫৫) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুলাই) দুপুরে ফতুল্লা স্টেডিয়ামসংলগ্ন ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নড়াইল সদর উপজেলায় চার বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগ এনে দায়ের করা মামলায় ১৬ বছর বয়সী এক কিশোরকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। রবিবার (২৬ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু।
ঠাকুরগাঁওয়ের ভুল্লীতে পৈতৃক জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ একই পরিবারের ছয়জন আহত হয়েছেন। আহতদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় ১৭ জনের নাম উল্লেখ করে ভুল্লী থানায় মামলা করা হয়েছে।
জামালপুরের মেলান্দহ উপজেলার ৩ নম্বর মাহমুদপুর ইউনিয়নের ২৩ নম্বর চর মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা বিরাজ করছে। অতিবৃষ্টির পাশাপাশি পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় সৃষ্ট এ জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। ব্যাহত হচ্ছে পাঠদান, আর খেলাধুলা, সমাবেশ ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা।
মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের নবীনবরণ অনুষ্ঠানে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের শিখিয়েছেন কীভাবে দেশকে ভালোবাসতে হয়, আর বেগম খালেদা জিয়া শিখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে।
চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, সাবেক ছাত্রদল নেতা ও বিশিষ্ট রাজনীতিবিদ মাহবুব আনোয়ার বাবলু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৫ জুলাই) দিবাগত রাত ১টা ১৫ মিনিটে চাঁদপুর ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নোয়াখালীর সুবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়নে সন্ত্রাস, ভূমিদখল, মাদক ও নারী নিপীড়নের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই, সাধারণ মানুষের অধিকার আদায়ে সোচ্চার হই’—এই স্লোগানকে সামনে রেখে আজ দুপুরে ইউনিয়নের সর্বস্তরের সাধারণ জনগণের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, আমরা জনগনকে সাথে নিয়ে এ রায় কার্যকর করব। সদ্য বিদায়ী প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে বিএনপি'র একটি নিগোশিয়াসন হয়েছে। তারা চুপ্পুকে সেইফ এক্সিট দিতে চায় ।
নেত্রকোণা সদর উপজেলার কালীয়ারা গাবরাগাতী ইউনিয়নের দুআনী দুধকুড়া গ্রামে নিজ বসতঘরে মাহফুল মিয়া ওরফে মাসুল (যুবক) নামে এক যুবককে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (২৬ জুলাই) ভোরে নিজ কক্ষ থেকে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মাহফুল মিয়া ওই গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। তিনি নিজ বাড়িতেই বসবাস করতেন।
নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের ফকিরের বাজার এলাকায় এক মাংস ব্যবসায়ীকে মারধর করে গরু কেনার দুই লাখ টাকার বেশি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী মাংস ব্যবসায়ী সোহেল পারভেজ নীলফামারী সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
নরসিংদী শহরের আরশীনগর থেকে নরসিংদী পৌরসভা পর্যন্ত প্রায় এক কিলোমিটার প্রধান সড়ক দীর্ঘদিন ধরে খনাখন্দে বেহাল অবস্থায় রয়েছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যানবাহনের চালক ও পথচারীদের।