| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

জলঢাকায় কৃষক দলের বৃক্ষরোপণ ও পথসভা

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে নীলফামারীর জলঢাকায় বৃক্ষরোপণ কর্মসূচি ও পথসভা করেছে জাতীয়তাবাদী কৃষক দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতির অংশ হিসেবে এ কর্মসূচি আয়োজন করা হয়।

বিস্তারিত...

গাজীপুর সিটির ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট

গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৫ হাজার ১০২ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। নগর উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, পানি সরবরাহ ব্যবস্থা উন্নয়ন এবং বৈদেশিক সহায়তাপুষ্ট বিভিন্ন প্রকল্প বাস্তবায়নকে অগ্রাধিকার দিয়ে এ বাজেট প্রণয়ন করা হয়েছে।

বিস্তারিত...

খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি

বাগেরহাটের বিভিন্ন সরকারি খাল অবৈধ দখলমুক্ত করে জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবিতে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। এলাকাবাসী ও সামাজিক সংগঠন অ্যাক্টিভিস্টা বাগেরহাটের উদ্যোগে রোববার (২৬ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচির প্রথম দিনের অবস্থান অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

বোমা সন্দেহে মহাসড়কে আতঙ্ক, ব্যাগে মিলল কাপড়

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি ফিলিং স্টেশনে তালাবদ্ধ একটি ব্যাগ পড়ে থাকাকে কেন্দ্র করে শনিবার রাতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। বোমা সন্দেহে পুলিশ, র‍্যাব এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে অভিযান চালায়।

বিস্তারিত...

৫৯০ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। তাঁদের বিরুদ্ধে মাদক ও মারামারিসহ মোট আটটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। রোববার (২৬ জুলাই) ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

বিস্তারিত...

নাসিকের সঙ্গে আলোচনা করে ময়লা ফেলার স্থান নির্ধারণ: ডিসি

ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের দুই পাশে ময়লা-আবর্জনার স্তূপমুক্ত রাখতে এবং নগরীকে পরিচ্ছন্ন রাখতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সঙ্গে আলোচনা করে ময়লা-আবর্জনা ফেলার একটি নির্দিষ্ট স্থান নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির।

বিস্তারিত...

গরুর মাংস সবুজ, খুলনায় ক্রেতারা আতঙ্কে

খুলনার পাইকগাছায় রান্নার পর গরুর মাংস সবুজ হয়ে যাওয়ার ঘটনায় ক্রেতাদের মধ্যে আতঙ্ক ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেক বাজারে মাংস বিক্রিও কিছুটা কমেছে। মাংস কিনতে এসে অনেকে নানা প্রশ্ন করছেন, আবার কেউ কেউ সন্দেহের কারণে মাংস না কিনেই ফিরে যাচ্ছেন।

বিস্তারিত...

রাষ্ট্রপতির পদত্যাগে রাজনীতি দেখছেন না পরিবেশমন্ত্রী

রাষ্ট্রপতির পদত্যাগের সঙ্গে কোনো ধরনের রাজনীতি জড়িত আছে বলে মনে করেন না পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেছেন, রাষ্ট্রপতির পদত্যাগ করার অধিকার রয়েছে। তবে কী কারণে তিনি পদত্যাগ করেছেন, তা তিনি জানেন না।

বিস্তারিত...

সাংবাদিকতা পেশায় টিকে থাকতে প্রযুক্তিতে দক্ষ হতে হবে: ফারুক ওয়াসিফ

গণমাধ্যমকে দীর্ঘদিন ধরে রাষ্ট্রের ‘চতুর্থ স্তম্ভ’ বলা হলেও বর্তমানে ফেসবুক, টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম কার্যত ‘পঞ্চম স্তম্ভ’ হিসেবে আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ। তিনি বলেন, এই বাস্তবতায় পেশাদার সাংবাদিকদের টিকে থাকতে হলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ফ্যাক্ট-চেকিং ও মাল্টিমিডিয়া সাংবাদিকতায় দক্ষতা অর্জনের বিকল্প নেই।

বিস্তারিত...

জামায়াত হতাশা থেকে নানা আন্দোলনের হুশিয়ারি দিচ্ছে: কৃষদলের সভাপতি

জামায়তে ইসলামী ক্ষমতায় যেতে না পেরে এখন হতাশা থেকে নানা আন্দোলনের হুশিয়ারি দিচ্ছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। তিনি বলেন “যারা নির্বাচনের আগে ধর্মপ্রাণ মুসলমানদের জান্নাতের টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও জনগণের সমর্থনে ক্ষমতায় যেতে পায়নি, তারা এখন হতাশা থেকে নানা আন্দোলনের বক্তব্য দিচ্ছে। বিএনপিকে

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে জামাতাকে পিটিয়ে হত্যা, শ্বশুর কারাগারে

ঠাকুরগাঁওয়ে পারিবারিক কলহের জেরে শ্বশুরবাড়িতে মারধরের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মো. নজরুল ইসলাম (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে নিহতের শ্বশুরকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) ঠাকুরগাঁও বিচারিক আদালতের মা

বিস্তারিত...

মানিকগঞ্জে নৌপথে চাঁদাবাজি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ

মানিকগঞ্জের পদ্মা, যমুনাসহ সকল নৌপথে চাঁদাবাজি, সন্ত্রাস ও ডাকাতি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) দুপুরে বাংলাদেশ বাল্কহেড ড্রেজার মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদের উদ্যোগে জেলার হরিরামপুর উ

বিস্তারিত...

মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনিয়মে ক্ষোভ প্রকাশ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বিগত সরকারের সময় স্বাস্থ্যখাতে সীমাহীন অনিয়ম, দুর্নীতি ও অর্থ লুটপাটের কারণে দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়েছিল। সেই অবস্থা থেকে উত্তরণে বর্তমান সরকার চিকিৎসাসেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করছে।

বিস্তারিত...

বাগেরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী নিহত

বাগেরহাটে নিজাম উদ্দীন শান্ত (৪২) নামে এক আইনজীবীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে বাগেরহাট শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। কারা কি কারনে আইনজীবী নিজাম উদ্দীনকে হত্যা করেছে তা পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি।

বিস্তারিত...

বৈষম্যবিরোধী মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আরাফাত কবির ফাহিম (৩০)কে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। গ্রেপ্তার আরাফাত কবির ফাহিম বন্দর থানার নবীগঞ্জ নূরবাগ এলাকার বাসিন্দা। তিনি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন কবিরের ছেলে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪