বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয় হোসেন সাগরকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন যশোরের একটি আদালত। মঙ্গলবার বিশেষ দায়রা জজ ও বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) এসএম নূরুল ইসলাম এক রায়ে এ আদেশ দেন।
আজ ১৩ মে। টাঙ্গাইলবাসীর জন্য এক শোকাবহ ও বেদনাময় দিন। ১৯৯৬ সালের এই দিনে ভয়ংকর টর্নেডোর তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল জেলার বিস্তীর্ণ জনপদ। মুহূর্তের মধ্যেই শত শত প্রাণহানি, হাজারো ঘরবাড়ি ধ্বংস আর অসংখ্য পরিবারের স্বপ্নচূর্ণ হওয়ার সেই বিভীষিকা আজও ভুলতে পারেননি ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ।
জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের মান্দায় গ্রামে নিরাপদ ও বৈজ্ঞানিক পদ্ধতিতে গবাদিপশু পালন ও হৃষ্টপুষ্টকরণ বিষয়ক এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে আয়োজিত এ উঠান বৈঠকে স্থানীয় খামারি, কৃষক ও সচেতন এলাকাবাসী অংশগ্রহণ করেন।
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আনিসুর রহমান হত্যার মুল আসামী গ্রেফতার না হওয়ায় নওয়াপাড়া ব্যবসায়ী ও শ্রমজীবি সমন্বয় পরিষদের উদ্যোগে ১৩ মে (বুধবার) হরতাল পালিত হচ্ছে।
গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি কুকুরের কামড়ে মাত্র এক সপ্তাহে নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত রয়েছেন নারী ও শিশুসহ আরও ৯ জন। তাদের মধ্যে ওই এলাকার সালামের স্ত্রী সুলতানা বেগম (৩৯) নামে এক নারীর অবস্থা আশঙ্কাজনক।
ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকায় খুশি খাতুন (১৯) নামে এক হোটেল কর্মচারী যুবতীর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
বাগেরহাটের শরণখোলা উপজেলায় “তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়নে তথ্য আপা (২য় পর্যায়)” প্রকল্পের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১২ মে) বিকেলে উপজেলার আমড়াগাছিয়া বাজার সংলগ্ন একটি বাড়ির উঠানে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
নাটোরের লালপুরে মাদকবিরোধী কার্যক্রম পরিচালনার সময় স্থানীয়দের সঙ্গে র্যাব সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সোহাগ মাহমুদ (৩০) নামে একজনকে আটক করেছে পুলিশ।
চট্টগ্রাম মিডিয়া ফোরামের গণমাধ্যম কর্মীদের নিয়ে মতবিনিময় সভা করেছে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। এতে হিজড়া জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন, অধিকার সুরক্ষাসহ গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন সম্পর্কে মতপ্রকাশ করা হয়। মঙ্গলবার (১২ মে ) নগরের একটি অভিজাত হোটেলে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
ফরিদপুরের ভাঙ্গায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান–এর সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জামালপুরে মাদকবিরোধী অভিযান চলাকালে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া আল আমিন (২৫) নামে এক ব্যক্তির মরদেহ সাড়ে চার ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মঙ্গলবার (১২ মে) জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকায় ব্রহ্মপুত্র নদ–এ এ ঘটনা ঘটে।
নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতাল–এ পালিত হয়েছে আন্তর্জাতিক নার্সেস দিবস-২০২৬। মঙ্গলবার (১২ মে) সকালে হাসপাতালের সকল নার্সিং কর্মকর্তাদের আয়োজনে দিবসটি উদযাপন করা হয়।
আধুনিক নার্সিং সেবার পথিকৃৎ ফ্লোরেন্স নাইটিঙ্গেল–এর জন্মবার্ষিকী উপলক্ষে বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক নার্সেস ডে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছে স্কলারস নার্সিং ইনস্টিটিউট।
মাদকদ্রব্য উদ্ধার কার্যক্রমে ‘ক’ গ্রুপে সারাদেশে প্রথম স্থান অর্জন করেছে ময়মনসিংহ জেলা পুলিশ। পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে এ স্বীকৃতি অর্জন করে জেলা পুলিশ। মঙ্গলবার (১২ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত পুলিশ সপ্তাহ-২০২৬ এর আনুষ্ঠানিক অনুষ্ঠানে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।
ভারতে পাচারের শিকার হয়ে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন দুই বাংলাদেশি নারী। মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার হরিদাসপুর ইমিগ্রেশন চেকপোস্ট (আইসিপি) দিয়ে তাদের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।