গাজীপুরের কাপাসিয়া উপজেলার ৫ নম্বর ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্যসচিব মামুনুর রশিদ। নির্বাচিত হলে ইউনিয়নবাসীর ‘শাসক নয়, সেবক’ হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পরিষদ চত্বরে গাছের গোড়ার ওপর দিয়ে রাস্তার কার্পেটিংয়ের কাজ নিয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী আক্তার হোসেনের বিরুদ্ধে সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটির ভিডিও ইতোমধ্যে সংরক্ষিত রয়েছে।
টাঙ্গাইলে কথাসাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের চলচ্চিত্র নিয়ে পক্ষকালব্যাপী চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় ঐতিহ্যবাহী টাঙ্গাইল করোনেশন ড্রামাটিক ক্লাবে উৎসবের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।
নওগাঁর বদলগাছীতে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের আর্থসামাজিক উন্নয়ন ও শিক্ষার্থীদের শিক্ষামুখী করতে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। আজ শনিবার (২৫ জুলাই) দুপুর ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হলরুমে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সবজির জেলা হিসেবে পরিচিত মেহেরপুরে হঠাৎ করেই বেড়েছে নিত্যপ্রয়োজনীয় সবজির দাম। টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় মাঠের ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় বাজারে সরবরাহ কমেছে। এর প্রভাবে কাঁচা মরিচ ও বেগুনসহ প্রায় সব ধরনের সবজির দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে। প্রতি কেজিতে ২৫ থেকে ৩০ টাকা পর্যন্ত দাম বাড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ।
শরীয়তপুরের নড়িয়া উপজেলার অতি বৃষ্টিতে কর্মহীন ও পানি বন্দি মানুষের মধ্যে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ জুলাই ২০২৬) নড়িয়া উপজেলা প্রশাসনের আয়োজনে সুরেশ্বর এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের সংসদ সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি মো. সফিকুর রহমান (কিরণ)।
খুলনা বিভাগে ডেঙ্গুর সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে বিভাগে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে আটজনে।
ঠাকুরগাঁও সদর উপজেলার নিশ্চিন্তপুর আইডিয়াল স্কুল এলাকায় অভিযান চালিয়ে ১৫ গ্রাম গাঁজাসহ মো. শিহাব (২৪) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ড দেওয়ার পরপরই তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
শরীয়তপুরের নড়িয়া উপজেলার নবনির্মিত ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধন ও চিকিৎসাসেবা চালু নিয়ে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নড়িয়া উপজেলা বিএনপি। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হাসপাতাল ভবনের মূল নির্মাণকাজ শেষ হলেও কয়েকটি গুরুত্বপূর্ণ আনুষঙ্গিক কাজ এখনো চলমান থাকায় প্রকল্পটি এখনও আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়নি।
বিচারের বাণী নিভৃতে কাঁদায় বলে ছেলে হত্যার বিচার পেলাম না বলে চরম ক্ষোভ প্রকাশ করেছেন চব্বিশের গণ-অভ্যুত্থানের সময় পতিত সরকারের দোসরদের ছোড়া গুলিতে নিহত কনিষ্ঠ শহীদ শিশু আহাদের পিতা আবুল হাসান শান্ত। তিনি ন্যায় বিচার পাওয়ার স্বার্থে মামলার পুনঃ তদন্তের দাবী করেছেন।
নারায়ণগঞ্জ শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। শনিবার (২৫ জুলাই) ভোর থেকে শহরের বিভিন্ন সড়কের পাশে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণে এ অভিযান পরিচালনা শুরু করা হয়।
ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার সামন্তা সীমান্তে ৬ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবির সামন্তা বিওপির টহল দল সেই চেষ্টা প্রতিহত করেছে বলে দাবি করেছে বিজিবি।
ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত এলাকা থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ মোঃ রনি ওরফে কালু (২৪) নামের এক তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার কান্দাল কবরস্থান এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আজ শনিবার ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডা. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষার মান উন্নয়নে অবশ্যই শিক্ষকদের প্রশিক্ষণ গ্রহন করতে হবে, শিক্ষকদের শূন্যপদও পুরণ করতে হবে। শূন্য পদে পুরণে ১০ বছর যাবৎ ৩২ হাজার প্রাথমিক শিক্ষককের পদোন্নতি নিয়ে মামলায় জুলে থাকার জট বিষয়টির ইতিমধ্যেই সমাধানের পথেই।
ঠাকুরগাঁও জেলা ভলিবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনালে সহজ জয় পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে 'আমরা কজন, লোহাগড়া' দল। ফাইনালে তারা 'মোরলহাট, বালিয়াডাঙ্গী' দলকে সরাসরি ২-০ সেটে পরাজিত করে শিরোপা জয়ের গৌরব অর্জন করে। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের ফা