| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

নরসিংদীতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬। সোমবার (২৭ জুলাই) নরসিংদী শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সপ্তাহব্যাপি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। বিশেষ অতিথি ছিলেন

বিস্তারিত...

গাংনীতে এনসিপির সমাবেশস্থলের অদূরে বোমা সদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরের গাংনীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) র কেন্দ্রীয় নেতাদের নির্ধারিত পদযাত্রা ও পথসভার অদূর থেকে একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়লেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিস্তারিত...

শরীয়তপুর সদর হাসপাতালের নতুন তত্ত্বাবধায়ক ডা. আকরাম

শরীয়তপুর জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক (চলতি দায়িত্ব) হিসেবে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ডা. মোহাম্মদ আকরাম এলাহীকে পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

মধুখালীতে ১০৩ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী

ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের পশ্চিম আড়পাড়া গ্রামে অভিযান চালিয়ে ১০৩ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে মধুখালী থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন পশ্চিম আড়পাড়া গ্রামের তোরাপ মোল্লার ছেলে বাকেল মোল্লা ওরফে বাপ্পি (৩৫) এবং তার স্ত্রী নুরজাহান আক্তার উর্মি (২৭)। উর্মি মৃত আব্দুল আজিজ মোল্লার মেয়ে।

বিস্তারিত...

তিন দিনের ব্যবধানে সুন্দরবনে আবারও বাঘের দেখা

মাত্র তিন দিনের ব্যবধানে পূর্ব সুন্দরবনে আবারও রয়েল বেঙ্গল টাইগারের দেখা মিলেছে। প্রথমে চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক ইকোট্যুরিজম কেন্দ্রের বন অফিস চত্বরে এবং পরে শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্যের টাইগার পয়েন্ট এলাকায় নদী সাঁতরাতে দেখা যায় একটি বাঘটিকে। দুটি ঘটনাই বনকর্মীরা মোবাইল ফোনে ধারণ করেছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।

বিস্তারিত...

নারায়ণগঞ্জে স্থানীয় সরকারে বিএনপি নেতাদের নিয়োগ

নারায়ণগঞ্জের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে প্রশাসক ও সদস্য হিসেবে বিএনপি নেতাদের দায়িত্ব দেওয়ার ধারাবাহিকতায় এবার ইউনিয়ন পরিষদেও দলটির এক নেতাকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক করা হয়েছে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নূরনবী ভূঁইয়াকে।

বিস্তারিত...

চাঁদপুরে সংস্কার শেষ না হতেই ধসে পড়ছে বাঁধের মাটি

নদীভাঙনের ঝুঁকি কমাতে চাঁদপুরের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বাঁধের দুই পাশের সংস্কারকাজ চলছে। তবে কাজ শুরুর পর থেকেই এর মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ উঠেছে, বাইরে থেকে মাটি এনে ভরাট করার পরিবর্তে বাঁধের গোড়া থেকেই ভেকু (এক্সকাভেটর) দিয়ে মাটি কেটে ওপরের অংশে ফেলা হচ্ছে। ফলে সামান্য বৃষ্টিতেই সেই মাটি আবার নিচে ধসে পড়ছে এবং বাঁধের স্থায়িত্ব নিয়ে দেখা দিয়েছে নতুন শঙ্কা।

বিস্তারিত...

৩৬ নদ ও ২১ হাজার পুকুরের ঠাকুরগাঁওয়ে উদ্ধার দল নেই

বর্ষা মৌসুমে ঠাকুরগাঁওয়ে নদী-পুকুরের পানিতে ডুবে মৃত্যুর ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। জেলার ৩৬টি নদীর ৬৯২ দশমিক ৪ কিলোমিটার নদীপথ এবং প্রায় ২১ হাজার পুকুর-দীঘি থাকলেও স্থানীয় ফায়ার সার্ভিসের কোনো কেন্দ্রে উদ্ধারকারী ডুবুরি দল নেই। ফলে দুর্ঘটনার পর রংপুর থেকে ডুবুরি দল আসতে আড়াই থেকে তিন ঘণ্টা সময় লাগছে। এতে জীবিত উদ্ধারের গুরুত্বপূর্ণ সময় পার হয়ে যাচ্ছে।

বিস্তারিত...

চট্টগ্রাম বোর্ড সহ সারাদেশে স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু

বন্যা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা সোমবার (২৭ জুলাই) থেকে আবার শুরু হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডসহ দেশের অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডেও পূর্বঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

বিস্তারিত...

বরিশালে পড়ে থাকা ৮০০ পাসপোর্ট বিতরণে উদ্যোগ কতৃপক্ষের

বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসে প্রস্তুত হয়ে থাকা ৮০০টিরও বেশি পাসপোর্ট তিন মাসের বেশি সময় ধরে পড়ে রয়েছে। নির্ধারিত সময় পার হলেও গ্রাহকেরা পাসপোর্ট সংগ্রহ করতে না আসায় সেগুলো বিতরণে জটিলতায় পড়েছে কর্তৃপক্ষ।

বিস্তারিত...

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন হুইপ অপু

জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। জাতীয় সংসদ সচিবালয়ের গত ১৪ জুলাই জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে ড্রামট্রাকের ধাক্কায় সাবেক ছাত্রদল নেতা নিহত

লক্ষ্মীপুরে বেপরোয়া গতির ড্রামট্রাকের সঙ্গে একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চৌধুরী রুবেল (৩০) নামে সাবেক এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। ‎সোমবার (২৭ জুলাই) ভোরে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিস্তারিত...

গাংনীতে বৈদ্যুতিক তারে এনসিপি নেতাদের কুশপুত্তলিকা

মেহেরপুরের গাংনীতে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) শীর্ষ নেতাদের ছবি সম্বলিত কয়েকটি কুশপুত্তলিকা বৈদ্যুতিক তারের সাথে ঝুলিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সোমবার সকাল সাড়ে সাতটার দিকে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়, মুক্তিযোদ্ধা ভবন সংলগ্ন এলাকা এবং পল্লী বিদ্যুৎ অফিসের সামনের বৈদ্যুতিক তারে এসব কুশপুত্তলিকা ঝুলতে দেখেন পথচারীরা। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে সেগুলো উদ্ধার করে নিয়ে যায়।

বিস্তারিত...

রাজবাড়ীতে ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, আহত ৭

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলগেটে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, মাহিন্দ্রা ও অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় মনোয়ার নামে এক অটোরিকশাযাত্রী নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

বিস্তারিত...

কুষ্টিয়া দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুরে মহিষ বিক্রির পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ছেলের টর্চলাইটের আঘাতে বাবা বানেজ উদ্দিনের (৫৫) মৃত্যু হয়েছে। রবিবার রাত ৯টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চড়ুইকুড়ি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত বানেজ উদ্দিন ওই এলাকার চৌকিদার (গ্রামপুলিশ) হিসেবে কর্মরত ছিলেন। অভিযুক্ত যুবকের নাম রাজীব (২৮)।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪