| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

দুই মাসের শিশুকে নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

নরসিংদীর মাধবদী থানায় দায়ের করা দুই মাস বয়সী এক শিশুর পায়ে গুরুতর আঘাত করে নির্যাতনের আলোচিত মামলার প্রধান আসামি ফারজানা আক্তার (লতা) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। শুক্রবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

আ.লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে যুবলীগের বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল করেছেন যুবলীগের নেতাকর্মীরা। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে মিছিলের ৩৩ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বিস্তারিত...

জমি নিয়ে বিরোধ: যুগান্তরের অফিস এক্সিকিউটিভসহ আহত ৩

মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের ভোলাডাঙ্গা গ্রামে জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে দৈনিক যুগান্তর পত্রিকার অফিস এক্সিকিউটিভ তারেক আহমেদ সহ একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন।

বিস্তারিত...

চাকরি জাতীয়করণসহ ৮ দফা দাবিতে বগুড়ায় শিক্ষকদের মতবিনিময় সভা

চাকরি জাতীয়করণসহ ৮ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বগুড়ায় মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ বেসরকারি কলেজ শিক্ষক সমিতির নেতারা। তারা বলেন, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে দাবি বাস্তবায়নের উদ্যোগ না নিলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

বিস্তারিত...

নতুন সংসদের কাছে জনগণের প্রত্যাশা অনেক: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশে চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে গঠিত নতুন সংসদের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেড়েছে। জাতীয় সংসদ জনগণের আস্থার প্রতীক উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সংসদে সরকারি ও বিরোধী দলের অংশগ্রহণে গণতান্ত্রিক পরিবেশে জনকল্যাণমুখী রাজনীতি চর্চা হচ্ছে।

বিস্তারিত...

পার্বতীপুরে বাবার হাতে ছেলে ‘খুন’

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় বাবার হাতে কিশোর ছেলে নুরুজ্জামান (১৫) ‘খুন’ হয়েছে বলে জানা গেছে। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার ১০ নম্বর হরিরামপুর ইউনিয়নের দক্ষিণ হরিরামপুর

বিস্তারিত...

১০০ রাকাত নামাজ আদায়ে মুক্তি মিলল চোরের

মীরসরাইয়ে চুরির অভিযোগে আটক এক যুবককে পুলিশের হাতে সোপর্দ না করে ১০০ রাকাত নফল নামাজ আদায় করানোর মাধ্যমে ছেড়ে দিয়েছে এলাকাবাসী। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ফকির আস্তানা এলাকায় এ ঘটনাটি ঘটে।

বিস্তারিত...

বান্দরবানে অনুপ্রবেশের অভিযোগে মিয়ানমারের দুই নারীসহ আটক ৩

বান্দরবানের থানচি উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে মিয়ানমারের দুই নারী নাগরিক ও তাদের এক বাংলাদেশি সহযোগীকে আটক করে থানচি থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পুলিশ সূত্রে জানা যায়, আটক তিনজনের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

বিস্তারিত...

গ্যারেজে নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যা, ৭ আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের ডবলমুরিংয়ে গ্যারেজে ঢুকে এক নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত সাত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নিরাপত্তাকর্মীর নাম আবু সিদ্দিক। গত ১৫ জুলাই রাত আনুমানিক ১০টার দিকে ডবলমুরিং এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। গ্রেপ্তাররা হলেন-শেখ আহমেদ রুবেল (৩৫), মো. সাইফুল ইসলাম (২৭), মনিরুজ্জামান মামুন (২৮), মো. জামাল উদ্দিন মিজান (৪৫), মো. গোলাম রব্বানী (৫৫), মো. আবুল বাশার (৩৯) ও পেয়ার আহাম্মদ (৫৫)।

বিস্তারিত...

শার্শায় ৮ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১

যশোরের শার্শা উপজেলায় বাক ও শারীরিক প্রতিবন্ধী দম্পতির ৮ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিস্তারিত...

আর্জেন্টিনার খেলায় বাজিতে হেরে দুই সন্তানকে ঘুমে রেখে পালিয়েছে মা

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এক বাঙালি যুবকের সঙ্গে পালিয়েছে দুই সন্তানের জননী এক পাহাড়ি নারী। জানা গেছে তারা আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের বিশ্বকাপ ফুটবল খেলার দিন বাজি ধরেছিলেন। তাদের বাজির শর্ত ছিলো, খেলায় আর্জেন্টিনা যদি ইংল্যান্ডকে হারায় তাহলে অই পাহাড়ি নারীটি বাঙালি যুবকটিকে বিয়ে করবে।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে অভয় নামের তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার আকচা ইউনিয়নের দক্ষিণ ঠাকুরগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত অভয় ওই গ্রামের অখিল চন্দ্রের ছেলে। পারিবারিক ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১৭ জুলাই) সকাল সা

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

ঠাকুরগাঁও শহরের মুন্সিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৩টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে সদর থানা পুলিশের মোবাইল টিম এ অভিযান চালায়। গ্রেপ্তার ব্যক্তির নাম রকি মিয়া (৩১)। তিনি ঠাকুরগাঁও পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়া এলাকার বাসিন্দা।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে রান্নাঘরের মাটি খুঁড়ে ‘স্বর্ণের’ মূর্তি ও ব্রিটিশ কয়েন উদ্ধার, গ্রেপ্তার ২

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় রান্নাঘরের চুলার পাশে মাটি খুঁড়ে উদ্ধার করা হয়েছে প্রাচীন ব্রিটিশ আমলের মুদ্রা ও স্বর্ণসদৃশ ছয়টি মূর্তি। টাকার বিনিময়ে সাধারণ মানুষকে এসব প্রাচীন মুদ্রা ও স্বর্ণের পুতুল দেওয়ার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সন্ধান পেয়েছে জেলা ডিবি পুলিশ।

বিস্তারিত...

চাপে পড়ে এতিমখানায় টাকা ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এতিমখানার জন্য সরকারি বরাদ্দের এক টন করে চাল বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে উপজেলা প্রশাসন। এদিকে অভিযোগ উঠেছে, সংবাদ প্রকাশের পর উপজেলার ২০টিরও বেশি এতিমখানায়

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪