আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ সদর উপজেলার ১১ নম্বর দানাপাটুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচারণা শুরু করেছেন বিএনপি নেতা আবুল বাসার এলাজ। শনিবার (১৮ জুলাই) দুপুরে ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজার এলাকায় গণসংযোগ ও মতবিনিময় করেন তিনি।
দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী এইচআরসি গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি ও গণমাধ্যম ব্যক্তিত্ব মরহুম সাঈদ হোসেন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নরসিংদীর শিবপুরে মুরগিবাহী পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই বন্ধুর মৃত্যু হয়েছে। তারা উভয়েই চলতি বছর অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষার্থী। শনিবার (১৮ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার
ভোলার ঐতিহ্যবাহী চরফ্যাশন প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা শুক্রবার রাতে প্রেসক্লাব মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে পুনরায় জুলফিকার মাহমুদ নিয়াজ সভাপতি এবং কামাল গোলদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
ফেনীর দাগনভূঞা উপজেলা বৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষোন্নয়ন বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকালে দাগনভূঞা আতাতুর্ক মিজান মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নে ব্যক্তি মালিকানাধীন একটি মৎস্য প্রকল্প দখল করে প্রায় ৩০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বাধা দেওয়া এবং হামলার চেষ্টার অভিযোগও করেছেন ভুক্তভোগীরা।
রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় শনিবার (১৮ জুলাই) সকাল ১১টা ২০ মিনিটে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে একযোগে খুলে দেওয়া হয়েছে। এর ফলে স্পিলওয়ের মাধ্যমে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন করা হচ্ছে।
বগুড়ার নন্দীগ্রামে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে হোসেন আলী (৩৫) নামে এক গাছ ব্যবসায়ীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মীরা। পরে পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
মেহেরপুরের গাংনী উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের টিসি মোহরার আবুল কালাম আজাদ তাঁর ওপর হামলা ও টাকা ছিনতাইয়ের অভিযোগে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
একসময় বিষধর সাপ দেখলেই আতঙ্কে মানুষ তা পিটিয়ে মেরে ফেলত। অথচ সেই সাপের বিষই এখন চিকিৎসাবিজ্ঞানে কোটি টাকার সম্পদ। জীবন রক্ষাকারী অ্যান্টিভেনম তৈরির প্রধান উপাদান এই ভেনমের জন্য বাংলাদেশকে প্রতি বছর বিদেশের ওপর নির্ভর করতে হয়। তবে দেশের মাটিতেই উৎপাদিত সাপের বিষ বাজারজাতের
দীর্ঘদিনের আবর্জনার স্তূপ পরিষ্কার করে শেরপুর শহরের আমনকুড়া খাল এলাকায় ‘আকাশলীনা’ নামে একটি পৌর উদ্যান নির্মাণের উদ্যোগ নিয়েছে শেরপুর পৌরসভা। শনিবার (১৮ জুলাই) বৃক্ষরোপণের মাধ্যমে উদ্যানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন।
ঝিনাইদহে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সদর উপজেলা শাখার সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকালে ঝিনাইদহ শিশু একাডেমি মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়।
রাত তখন গভীর। নরসিংদীর মাধবদীর বলবর্দী এলাকার মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই ব্যবসায়ী শাহজাহান মিয়ার বাড়িতে হানা দেয় একদল সশস্ত্র ডাকাত। কিন্তু নিজের কষ্টার্জিত সম্পদ বিলিয়ে না দিয়ে ডাকাতদের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন ৫০ বছর বয়সী এই গৃহকর্তা। আর এই সাহসিকতার চরম মূল্য দিতে হলো নিজের জীবন দিয়ে। ডাকাতদের ধারালো অস্ত্রের নির্মম আঘাতে ঘটনাস্থলেই চিরতরে চোখ বুজলেন শাহজাহান মিয়া।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শরীয়তপুর জেলা শাখার নতুন কমিটি গঠনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। সভাপতি পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সাবেক ছাত্রনেতা ও যুবদল নেতা জামাল উদ্দিন বিদ্যুতের নাম তৃণমূলের বিভিন্ন পর্যায়ে আলোচনায় রয়েছে।
বগুড়ার নন্দীগ্রামে মাদক সেবনের ভিডিও করে ব্ল্যাকমেল ও চাঁদাবাজির অভিযোগে মারপিটের ঘটনা ঘটেছে। আহত রাকিব বাবু রফিক (৩০) উপজেলা জাতীয় যুব সংহতির সাবেক যুগ্ম আহ্বায়ক। এ ঘটনার পর মাদক বিক্রির অপবাদে গাছ ব্যবসায়ীকে মারপিট করে থানায় সোপর্দ করার অভিযোগ উঠেছে।