সিরাজগঞ্জে ক্ষুদ্রঋণের কিস্তি পরিশোধ করতে না পারায় বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) টিএমএসএসের দায়ের করা মামলায় দেড় বছরের শিশু সন্তানসহ মোছা. জান্নাতি খাতুন (২৫) নামে এক গৃহবধূকে গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। পরে আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি।
উপকূলীয় অঞ্চলের অনেক জেলের কাছে মে দিবস এখনও পরিচিত নয়। তারা এ বিষয়ে আগ্রহীও নন। জীবিকার তাগিদে প্রতিদিন সমুদ্রে ছুটে চলা এসব শ্রমজীবী মানুষ অধিকাংশ সময়ই ব্যস্ত থাকেন মাছ ধরার কাজে। ফলে দিবসটির ইতিহাস ও তাৎপর্য সম্পর্কে তাদের মধ্যে সচেতনতা খুবই কম।
প্রবাস জীবনের ক্লান্তি শেষে বুকভরা আশা নিয়ে দেশে ফিরেছিলেন মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের বাসিন্দা মো. আনু বিশ্বাস (৪০)। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার স্বপ্ন ছিল তার। কিন্তু নিয়তির নির্মম পরিহাস- দেশের মাটিতে পা রাখার কয়েক ঘণ্টার মধ্যেই চিরবিদায় নিতে হলো তাকে।
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামী-সমর্থিত সংগঠনগুলোর পৃথক কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালিত হয়েছে। শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও জীবনমান উন্নয়নের দাবি এসব কর্মসূচিতে উঠে আসে।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিয়ের অনুষ্ঠানে খাবার সংকটকে কেন্দ্র করে বর ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন
গত চার দিনের টানা বৃষ্টিপাত ও আকস্মিক কালবৈশাখীতে বাগেরহাটের বিভিন্ন এলাকায় বিস্তীর্ণ ফসলের মাঠের ধান এখন পানির নিচে নিমজ্জিত। প্রতিকূল আবহাওয়ায় ধান কাটা ও পরিবহন নিয়ে চরম বিপাকে পড়েছেন জেলার চাষিরা
রংপুরের তারাগঞ্জে প্রেম করে বিয়ে করার অপরাধে বাবার বাড়িতে শিকলে বেঁধে রাখা এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ ও উপজেলা প্রশাসন। শুক্রবার (১ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন।
মহান মে দিবস উপলক্ষে নওগাঁর বদলগাছীতে অনুষ্ঠিত এক পথসভায় কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক ও নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুলের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
'প্রযুক্তি নির্ভর যুব শক্তি,পাক্ষিক অংশিদারিত্বে অগ্রগতি' এ প্রতিপাদ্যকে সামনে রেখে দাগনভূঞা উপজেলায় বেকার যুবক ও যুব নারীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ, স্বাবলম্বী ও আত্মকর্মী হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ দিচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর।
নড়াইলে ১৪০তম মহান মে দিবস-২০২৬ উপলক্ষে ইমারত শ্রমিক ইউনিয়ন ১৫৩১-এর উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও অনুদান বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) সকাল সাড়ে ৯টায় শহরের পুরাতন বাস টার্মিনাল থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
যশোরে হৃদরোগ চিকিৎসা সেবা সম্প্রসারণের লক্ষ্যে ‘যশোর হার্ট ফাউন্ডেশন’-এর জন্য এক একর পাঁচ শতক জমি বরাদ্দ দিয়েছে সরকার। বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারের পক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান প্রতিষ্ঠানের নামে জমির রেজিস্ট্রি সম্পন্ন করে প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করেন।
টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস ও জাতীয় স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। “সুস্থ শ্রমিক, কর্মঠ হাত—আসবে এবার নব প্রভাত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ ‘মে’ দিবস। ১৮৮৬ সালের ১লা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে ৮ ঘণ্টা শ্রমদিনের দাবীতে আন্দোলন হয়। উক্ত আন্দোলণে পুলিশেন ছোঁড়া গুলিতে ১১ জন শহীদ হয়। এদিনটি সরকারীভাবে ছুটির দিন। এ উপলক্ষে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করে। এই আয়োজনে প্রায় ৫ হাজার শ্রমিক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া এলাকায় সুপেয় পানির অন্যতম উৎস পিএসএফ (PSF) দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে অকার্যকর হয়ে পড়েছে। ফলে স্থানীয় জনগণ নিরাপদ পানির সংকটে ভুগছে এবং অনেকেই বাধ্য হয়ে পানি কিনে ব্যবহার করছে।
নেত্রকোণার মদন উপজেলায় মাদক বিরোধী অভিযানে রবিউল ইসলাম (৩২) নামের এক মাদক কারবারিকে ৯শ পিস ইয়াবাসহ আটক করেছে মদন থানার পুলিশ