গর্ভাবস্থার শুরু থেকেই ঠাকুরগাঁও মা ও শিশুকল্যাণ কেন্দ্রে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিচ্ছিলেন রাশেদা আক্তার। চিকিৎসকদের আশ্বাস আর সাশ্রয়ী খরচের কথা চিন্তা করে মনে আশা ছিল, সরকারি এ প্রতিষ্ঠানেই নিরাপদে জন্ম নেবে তার সন্তান। কিন্তু প্রসববেদনা নিয়ে গত বৃহস্পতিবার যখন হাসপাতালে পৌঁছালেন, মুহূর্তেই ভেঙে গেল তার সেই স্বপ্ন।
নীলফামারীর কিশোরগঞ্জে বিয়ে শেষে কনে নিয়ে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বর-কনেসহ অন্তত ১২ জন আহত হয়।
কুষ্টিয়ার খোকসা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে দুই যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাত পৌনে ১টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে এ ঘটনা ঘটে।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে এক নারী বন্দির পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই মেট্রন ও পাঁচ নারী কারারক্ষীসহ সাতজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
নরসিংদীতে পারিবারিক বিরোধের জেরে তিন মাস বয়সী এক শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত চাচি ফারজানা আক্তার লতা বেগমকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাব-১১। শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে আলোচিত এ মামলার প্রধান আসামি লতা বেগমকে গ্রেপ্তার করা হয়।
ঝিনাইদহের কালীগঞ্জ থানার সামনে সংবাদ সংগ্রহকালে দীপ্ত টিভি ও দৈনিক যুগান্তর-এর কালীগঞ্জ প্রতিনিধি শাহরিয়ার আলম সোহাগ এবং নাগরিক টিভি-এর ঝিনাইদহ জেলা প্রতিনিধি মিশন আলী-এর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শরীয়তপুর সাংবাদিক ইউনিয়ন (এসইউজে)।
মেহেরপুরে আলোচিত চীনা নাগরিক জাং ডং শেং ওরফে মোহাম্মদ আলীর বিয়ে, ধর্মান্তর ও পরিচয়সংক্রান্ত নথিপত্র নিয়ে প্রশ্ন ওঠার মধ্যেই পুলিশের সহযোগিতায় তিনি ও তাঁর দাবি করা স্ত্রী কেয়া খাতুন এলাকা ছেড়েছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয় মহলে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক সীমান্তে পুশইনকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, ভারতে অবস্থানরত বাংলাদেশিদের পাশাপাশি ভারতীয় নাগরিকদেরও বাংলাদেশি পরিচয়ে সীমান্ত পার করে বাংলাদেশে পাঠানো হচ্ছে।
বাংলাদেশ যুব অধিকার পরিষদের নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মাসুদ খানকে সহ-অর্থ সম্পাদক মনোনীত করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই ২০২৬) সংগঠনের কেন্দ্রীয় কমিটি ঘোষণার মাধ্যমে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়।
নড়াইল সদর উপজেলায় প্যারোলে মুক্তি পেয়ে পুলিশ পাহারায় বাবা টিপু মোল্যার (৫৮) এর জানাজায় অংশ নিয়েছেন ছেলে মো. জিসানুর রহমান জিসান (৩৩) নামে এক সেচ্ছাসেবকদল নেতা। শুক্রবার (১৭ জুলাই) জুম্মাবাদ সদর উপজেলার বাশগ্রাম ইউনিয়নের যদুনাথপুর গ্রামের নিজ বাড়ির পাশের একটি মাঠে বাবার জানাজায় অংশ নেন জিসান।
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আল আমিনের বিরুদ্ধে মিছিলের পর মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে কাশীপুর এনসিপির উদ্যোগে নগরীর দেওভোগ বাংলা বা
ফায়ার সার্ভিসের সেরা ডুবুরি হিসেবে রাষ্ট্রীয় পদক পাওয়া মো. সাদিকের পানিতে ডুবে মৃত্যুর ঘটনা খতিয়ে দেখার উদ্যোগ নিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক সালেহউদ্দিন আহমদের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
পুলিশের বিরুদ্ধে ঢালাও অভিযোগ না তোলার আহ্বান জানিয়ে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেছেন, ‘যাকে আপনার পছন্দ হয় না, তাকেই ফ্যাসিস্ট বানিয়ে দেন! মামলায় কাকে গ্রেপ্তার করব, সেটা আইন অনুযায়ী নির্ধারণ হবে। এটা কোনো রাজনৈতিক মঞ্চ না, আপনার বহু আগে আমি ঢাকায় ছাত্রদল করে আসছি।’
যশোরের বেনাপোলে পারিবারিক বিরোধের জেরে বড় ভাই ফিরোজ হোসেন (৫০) কে এলোপাতাড়ি কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে ছোট ভাই মনির হোসেনের বিরুদ্ধে। শুক্রবার (১৭ জুলাই) দুপুরের দিকে বেনাপোল পোর্ট থানার বারোপোতা গ্রামে নিজ বাড়িতে এ হাম
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মো. দেলোয়ার হোসেন শিকারীর সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তাঁর ছেলে রাজন শিকারী।