পঞ্চগড়ের ঐতিহাসিক মহারাজা দিঘী থেকে অজ্ঞাতনামা হিসেবে উদ্ধার হওয়া যুবক মানিক হোসেন (১৯) হত্যাকাণ্ডের নেপথ্যের মূল পরিকল্পনার অভিযোগ উঠেছে তার আপন বড় বোন মোছা. সমলা আক্তারের (২৪) বিরুদ্ধে। ব্ল্যাকমেইল ও নিয়মিত ধর্ষণের প্রতিশোধ নিতে তিনি স্বামীকে সাথে নিয়ে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটান। আদালতে ১৬৪ ধারা মোতাবেক নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন সমলা।
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নাগলা-শাকুয়াই সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে আছে। সড়কের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে অসংখ্য খানাখন্দ। সামান্য বৃষ্টি হলেই এসব গর্ত পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন এ সড়ক দিয়ে চলাচল করছেন হাজারো মানুষ।
বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা কেন্দ্রকে করে যশোরের বেনাপোল বন্দরে বেনাপোল বাইকার হুডের আয়োজনে আর্জেন্টিনা ভক্তদের এক বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) বিকাল ৫ টার সময়
: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর বাজার সংলগ্ন এলাকায় খাল থেকে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের জন্য গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়কের নিচে সুড়ঙ্গ করে পাইপ স্থাপনের অভিযোগ উঠার পর স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এরপর এক সপ্তাহের অধিক সময় পার হলেও কোন ধরণের ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
চাঁদপুরের হাইমচর উপজেলার সদর আলগী বাজারের একটি স্বর্ণের দোকান থেকে বিজয় ঘোষ (৪৫) নামে এক স্বর্ণকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ জুলাই) সকালে ‘আলিফ গোল্ড মার্কেট’-এর ‘নিউ মাতৃ শিল্পালয়’ নামের দোকান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় দিন দিন বেড়ে চলেছে ফুটপাত দখলের প্রবণতা। দোকানপাটের মালামাল ফুটপাতে ফেলে রাখা, অস্থায়ী দোকান বসানো এবং বিভিন্ন স্থাপনা নির্মাণের কারণে পথচারীদের জন্য নির্মিত ফুটপাত এখন কার্যত অচল হয়ে পড়েছে। ফলে বাধ্য হয়ে ব্যস্ত সড়ক দিয়েই চলাচল করছেন সাধারণ মানুষ, যা বাড়িয়ে তুলছে দুর্ঘটনার ঝুঁকি এবং সৃষ্টি করছে চরম জনদুর্ভোগ। স্থানীয়দের দাবি, দ্রুত প্রশাসনিক উদ্যোগ ছাড়া এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।
প্রবেশ নিষিদ্ধ সময়ে সুন্দরবন কোবাদক স্টেশনের অধিনস্থ বাটলু নদীর কুনচির খালসহ বিভিন্ন এলাকায় অবৈধ ভাবে কাঁকড়া ধরার সময় ৪ টি নৌকাসহ ১৭০ কেজি কাঁকড়া জব্দ করা হয়েছে। এ সময় ৯৫ পিস নিষিদ্ধ আটন ও কাঁকড়া ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে বন বিভাগে
: চাঁদপুরের শাহরাস্তিতে আলোচিত গৃহবধূ রিগান আক্তার মিম হত্যা মামলায় গ্রেপ্তার আসামি কাজী সুমাইয়া হোসেন মিনার দৃষ্টান্তমূলক শাস্তি এবং ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ ওঠা অন্যদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ সদর উপজেলার ১১ নম্বর দানাপাটুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচারণা শুরু করেছেন বিএনপি নেতা আবুল বাসার এলাজ। শনিবার (১৮ জুলাই) দুপুরে ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজার এলাকায় গণসংযোগ ও মতবিনিময় করেন তিনি।
দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী এইচআরসি গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি ও গণমাধ্যম ব্যক্তিত্ব মরহুম সাঈদ হোসেন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নরসিংদীর শিবপুরে মুরগিবাহী পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই বন্ধুর মৃত্যু হয়েছে। তারা উভয়েই চলতি বছর অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষার্থী। শনিবার (১৮ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার
ভোলার ঐতিহ্যবাহী চরফ্যাশন প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা শুক্রবার রাতে প্রেসক্লাব মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে পুনরায় জুলফিকার মাহমুদ নিয়াজ সভাপতি এবং কামাল গোলদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
ফেনীর দাগনভূঞা উপজেলা বৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষোন্নয়ন বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকালে দাগনভূঞা আতাতুর্ক মিজান মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নে ব্যক্তি মালিকানাধীন একটি মৎস্য প্রকল্প দখল করে প্রায় ৩০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বাধা দেওয়া এবং হামলার চেষ্টার অভিযোগও করেছেন ভুক্তভোগীরা।