| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা মামলায় গ্রেপ্তার ৩

নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় হত্যাকান্ডে ব্যবহৃত ছোরা ও হাসুয়া উদ্ধার করা হয়েছে। হত্যাকান্ডে চাচাতো ভাই, ভাগ্নে ও ভগ্নীপতি সহ ৬জন অংশ নেয়।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে জুয়া ও মাদকবিরোধী অভিযান

ঠাকুরগাঁওয়ে পুলিশের পৃথক দুটি অভিযানে জুয়া খেলার অপরাধে দুই জন এবং ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ভোরে সদর উপজেলার জগন্নাথপুর ও রুহিয়া থানার মন্ডলাদাম এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

বিস্তারিত...

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

কুমিল্লার দেবিদ্বারে পাওনা টাকা নি‌য়ে বিরোধের জেরে জহিরুল ইসলাম সরকার নামের এক জমি ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাতে দেবিদ্বার পৌর এলাকার বালিবাড়ী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জহিরুল ইসলাম (৫০) মুরাদনগর উপজেলার ধামঘর গ্রামের আব্দুল আলিমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে দেবিদ্বার পৌর এলাকার মোহনা আবাসিক এলাকায় বসবাস করে জমি কেনাবেচার ব্যবসা করতেন।

বিস্তারিত...

শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তন

সিরাজগঞ্জের শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে ‘সিরাজগঞ্জ মেডিকেল কলেজ’ করা হয়েছে। মুক্তিযুদ্ধকালীন মুজিব নগর সরকারের মন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর নাম বাদ দেওয়ায় জেলাজুড়ে বইছে সমালোচনার ঝড়।

বিস্তারিত...

যশোরে বস্তাবন্দি মরদেহ উদ্ধার

যশোরে সকিনা বেগম (৬০) নামে এক বৃদ্ধার বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে শহরের বেজপাড়া মেইন রোড এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের পুত্রবধূ মরিয়ম খাতুনকে হেফাজতে নিয়েছে পুলিশ। নিহত সকিনা বেগম বেজপাড়া এলাকার লাল চাঁদ খলিফার স্ত্রী।

বিস্তারিত...

নারায়ণগঞ্জ হাসপাতালে অভিযান, নারীসহ ৩ জনের কারাদণ্ড

নারায়ণগঞ্জ সরকারি খানপুর ৩০০ শয্যা হাসপাতালে জেলা প্রশাসন ও র‍্যাবের যৌথ অভিযানে নারীসহ তিন দালালকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বুধবার (২২ এপ্রিল) দুপুরে শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতাল প্রাঙ্গণে এ অভিযান পরিচালনা করা হয়।

বিস্তারিত...

যশোরে বিনাবেতনে ডাক্তারি পড়ার সুযোগ পেল ৪ মেধাবী ছাত্রী

যশোর পুলেরহাটস্থ আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে বিনাবেতনে ভর্তির সুযোগ পেয়েছেন অস্বচ্ছল পরিবারের চার মেধাবী ছাত্রী। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে মেডিকেল কলেজের গভর্নিং বডির ২৪তম সভায় ১৬টি আবেদনপত্র যাচাই-বাছাই শেষে ভর্তিযোগ্য ছাত্রীর নামের তালিকা প্রকাশ করা হয়।

বিস্তারিত...

পদ্মায় পুলিশের ওপর হামলা, ওসি সহ ৫ পুলিশ গুলিবিদ্ধ

কুষ্টিয়া জেলার হরিপুর এলাকায় পদ্মা নদীতে টহল ডিউটির সময় পাবনার ঈশ্বরদীর লক্ষ্মীকুণ্ডা নৌফাঁড়ির পুলিশ সদস্যদের ওপর অজ্ঞাত সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে। এতে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ পুলিশের পাঁচজন সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।

বিস্তারিত...

কোটচাঁদপুরে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের পানি-বিস্কুট বিতরণ

এসএসসি ২০২৬ পরীক্ষার কেন্দ্র সাফদারপুরে অনুষ্ঠিত হওয়ায় কোটচাঁদপুরের এসডি ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের মাঝে পানি ও বিস্কুট বিতরণ করেছে কলেজ ছাত্রদল।

বিস্তারিত...

নাটোরের লালপুরে গ্রাম পুলিশের আত্মহত্যা

নাটোরের লালপুরে পারিবারিক কলহ ও দাম্পত্য অভিমানের জেরে আল-আমিন বিশ্বাস (পলাশ) নামের এক গ্রাম পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন। নিহত আল-আমিন বিশ্বাস (পলাশ) লালপুর ইউনিয়ন পরিষদের সাবেক দফাদার এবং উত্তর লালপুর গ্রামের মরহুম হুমায়ুন বিশ্বাসের ছেলে।

বিস্তারিত...

যশোর চৌগাছায় এসিল্যান্ড না থাকায় থমকে আছে ভূমিসংক্রান্ত কাজ

যশোরের চৌগাছা উপজেলায় প্রায় দুই মাস ধরে এসিল্যান্ড নেই। দীর্ঘ সময় এসিল্যান্ডের অনুপস্থিতিতে দেখা দিয়েছে দাপ্তরিক জটিলতা। নামপত্তন (মিউটেশন) থেকে শুরু করে আটকে গেছে ভূমিসংক্রান্ত সব কাজ। একই সঙ্গে স্থবির হয়ে পড়েছে পৌরসভার দাপ্তরিক কার্যক্রম।

বিস্তারিত...

ঝিনাইদহে এসএসসি পরীক্ষার আগেই বিয়ের পিঁড়িতে ২২৬ জন শিক্ষার্থী

ঝিনাইদহের ছয় উপজেলায় এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় ফরম পূরণ করেও পরীক্ষায় বসেনি ২২৬ জন ছাত্রী। ২০২৫ সালে এই সংখ্যা ছিল ২১৩। প্রতি বছর বিপুল সংখ্যক কিশোরীর এভাবে ঝরে পড়া এবং পরীক্ষার আগেই বিয়ের পিঁড়িতে বসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষক ও মানবাধিকার কর্মীরা।

বিস্তারিত...

হারানো টাকা ফিরিয়ে দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন করলেন সাকিব

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সাকিব নামের এক কিশোর অটোচালক হারিয়ে যাওয়া তিন লাখ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে অনন্য সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার এই মানবিকতায় এলাকায় ব্যাপক প্রশংসা সৃষ্টি হয়েছে।

বিস্তারিত...

পাবনা জেনারেল হাসপাতালে কূপ থেকে অজ্ঞাত কঙ্কাল উদ্ধার

পাবনা জেনারেল হাসপাতাল চত্বরে একটি পরিত্যক্ত কূপ থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪