টাঙ্গাইলে এক নারীকে ধর্ষনের দায়ে দুইজনকে যাবজ্জীবন কারাদন্ড ও একজনকে ১৫ বছর সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক আ ন ম ইলিয়াছ মঙ্গলবার দুপুরে এই আদেশ দেন।
সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সম্পদ নিয়ে বিভিন্ন মাধ্যমে প্রকাশিত প্রচারণাকে কেন্দ্র করে নতুন করে আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে। তবে জাতীয় সংসদ নির্বাচনে তাঁর দাখিল করা হলফনামা ও পারিবারিক ব্যবসার বর্তমান অবস্থা বলছে ভিন্ন চিত্র।
টাঙ্গাইলের মধুপুরে সড়ক পারাপার হতে গিয়ে প্রাইভেটকারের চাপায় এক মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে ৮ টার দিকে টাঙ্গাইল-জামাল
য়মনসিংহ বিআরটিএ অফিস নিয়ে কিছু সংখ্যক গণমাধ্যমকর্মী সোশাল মিডিয়ায় বিগত কয়েকদিন ধরে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। বর্তমানে বিআরটিএ জনসেবায় কাজ করছে তাই এই অপপ্রচার যা সম্পূর্ণ মিথ্যে বললেন ময়মনসিংহ বিআরটিএ পরিদর্শক জহির উদ্দিন বাবর।
অনিয়ম ও দুর্নীতি, স্বেচ্ছাচারিতার অভিযোগে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে শাস্তিমূলকভাবে ষ্ট্যান্ড রিলিজ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশ বলে বান্দরবানের খাগড়াছড়িতে শিক্ষা কর্মকর্তাকে ষ্ট্যান্ড রিলিজের বিষয়টি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিষাক্ত সাপের কামড়ে আক্রান্ত এক নারীকে দ্রুত চিকিৎসা ও সময়মতো এন্টিভেনাম প্রয়োগের মাধ্যমে মৃত্যুঝুঁকি থেকে রক্ষা করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তরুণ কুমার পাল। বর্তমানে ওই নারী সুস্থ রয়েছেন এবং হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার ২০২৬–২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। পৌরবাসীর জীবনমান উন্নয়ন, আধুনিক নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং টেকসই অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে এ বাজেট প্রণয়ন করা হয়েছে।
দুই দফা দাবি আদায়ের লক্ষ্যে জয়পুরহাটে ধর্মঘট, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন শাখা ডাকঘর কর্মচারীরা।
ঠাকুরগাঁওয়ের হরিপুর, পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলায় সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত পৃথক তিন ঘটনায় তিন নারীর মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজনকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এবং একজন বিষপানে অসুস্থ হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনটি ঘটনায় সংশ্লিষ্ট থানায় অপমৃত্যুর মামলা (ইউডি) রেকর্ড করেছে পুলিশ।
ঠাকুরগাঁওয়ে পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গতকাল সোমবার (৬ জুলাই) বিকেলে জেলার ভূল্লী ও সদর থানা এলাকায় এসব অভিযান চালানো হয়। এ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আফজাউদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সামিনা নূর তাজ 'হিপ্পো ইন্টারন্যাশনাল ইংলিশ অলিম্পিয়াডে' এশিয়া পর্বে প্রথম স্থান অর্জন করেছে। তার এ অসাধারণ সাফল্যে বিদ্যালয়, পরিবার ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক স্তরের দুটি মর্যাদাপূর্ণ অলিম্পিয়াডে অভাবনীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশের খুদে শিক্ষার্থী অনিরুদ্ধ নীলাদ্রি বিশ্বাস। গত ৩ থেকে ৫ জুলাই অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল
বগুড়া ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংস্থার কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এমপি।
গাজীপুরের কাপাসিয়া প্রেসক্লাব ও কাপাসিয়ায় কর্মরত সকল সাংবাদিকদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম এর বদলী জনিত বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আনুষ্ঠানিক ভাবে এ সংবর্ধনা দেয়া হয়।
নড়াইল সদর উপজেলার আলোচিত সেই মৎস্য কর্মকর্তা মো. আবু রায়হানের বদলির আদেশ দিয়েছেন মৎস্য অধিদপ্তর। অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনক স্বাক্ষরিত এক চিঠিতে সিনি