| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ব্রাজিলের পরাজয়ে যুবকের আত্মহত্যা

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় রতন (২১) নামে এক যুবকের আত্মহত্যার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, প্রিয় দল ব্রাজিলের পরাজয় এবং তা নিয়ে কটাক্ষের কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। সোমবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে

বিস্তারিত...

কুষ্টিয়ার কুমারখালী স্টেশনে ট্রেন না থামলে অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা

কুষ্টিয়ার কুমারখালী রেলস্টেশনে ঢাকা-খুলনা রুটের আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে আগামি বৃহস্পতিবার ৯ জুলাই সকাল সাড়ে ১০টা থেকে অনির্দিষ্টকালের জন্য রেলস্টেশন অবরোধের ঘোষণা

বিস্তারিত...

কালিহাতীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস- ২০২৬ উদযাপন

“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, ভিডিও চিত্র প্রদর্শনী ও ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

অপপ্রচার চালানো হচ্ছে ভেদরগঞ্জ উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী তোফাজ্জেল হোসেনের বিরুদ্ধে

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী তোফাজ্জেল হোসেন তাঁর বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও অনিয়মের অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। তিনি উক্ত অপপ্রচারের তীব্র নিন্দা

বিস্তারিত...

চয়গাঁও ইউনিয়ন পরিষদে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রাজন সিকদার ব্যাপক আলোচনায়

আসন্ন চয়গাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে জনসেবামূলক কর্মকাণ্ড ও উন্নয়ন ভাবনায় আলোচনায় রয়েছেন, শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ

বিস্তারিত...

নওগাঁ সদরে কৃষি প্রণোদনা ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

নওগাঁ সদর উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে একযোগে কৃষি প্রণোদনা ও মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের আওতায় কৃষকদের মাঝে উন্নতমানের বীজ

বিস্তারিত...

মেহেরপুরে জিয়ালা গাছের ফল খেয়ে ১৪ শিশু অসুস্থ

খেলতে গিয়ে কাঠ বাদাম ভেবে জিয়ালা গাছের ফল খেয়ে বিভিন্ন বয়সী ১৪ শিশু অসুস্থ¯’ হয়ে হাসপাতালে। অতিরিক্ত পেটে ব্যাথা ও বমি হওয়ায় ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে চিকিৎসার মাধ্যমে তারা সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

বিস্তারিত...

রাজবাড়ীর পাংশায় এইচএসসি পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহার করায় ৩ পরীক্ষার্থী বহিষ্কার

রাজবাড়ীর পাংশা মহিলা কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা চলাকালে মোবাইল ফোন ব্যবহার ও অসদুপায় অবলম্বনের অভিযোগে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (৬ জুলাই) ইংরেজি প্রথম পত্র পরীক্ষা চলাকালে পাংশা মহিলা কলেজ কেন্দ্রে

বিস্তারিত...

গাজীপুরে সেতু থেকে নদীতে তরুণীর ঝাঁপ: যুবকের সহযোগিতায় বাঁচল প্রাণ

গাজীপুরের কাপাসিয়া উপজেলার ফকির মজনু শাহ্ সেতু থেকে শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দেওয়া এক তরুণীকে স্থানীয়দের তাৎক্ষণিক সহযোগিতা ও এক যুবকের সাহসিকতায় জীবিত উদ্ধার করা হয়েছে। পরে তাকে কাপাসিয়া উপজেলা

বিস্তারিত...

কিশোরগঞ্জে বাস-গরুভর্তি পিকআপের সংঘর্ষে নিহত ৩

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাস ও গরুভর্তি একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপচালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় পিকআপে থাকা ছয়টি গরুও মারা গেছে।

বিস্তারিত...

খাগড়াছড়িতে দুপক্ষের গোলাগুলি, নিহত ৩

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে গোলাগুলিতে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (৬ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পানছড়ি থানার ওসি মো. ফেরদৌস ওয়াহিদ। ওসি জানান, দুপুরে উপজেলার চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গলপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবাদমান দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। তবে নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিস্তারিত...

১০ লক্ষ টাকা জরিমানা ও শর্তসাপেক্ষে সিলগালা খুলে দেয়া হলো হাবিব লেনের সেই ভবনের

চট্টগ্রাম নগরের খুলশী এলাকার হাবিব লেনের শেষ প্রান্তে ক্যাপ্টেন এ বি এম দেলোয়ার হোসাইনের মালিকানাধীন ভবনটি ১০ লাখ টাকা জরিমানা আদায় এবং নকশা অনুযায়ী ভবিষ্যতে কাজ পরিচালনার অঙ্গীকারনামার ভিত্তিতে শর্তসাপেক্ষে পুনরায় চালুর অনুমতি দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

বিস্তারিত...

নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যবসায়ীর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চট্টগ্রাম নগরীর জেল রোড এলাকায় নিষিদ্ধ পলিথিন বিক্রি, মজুদ ও প্রদর্শনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন।

বিস্তারিত...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত বেড়ে ৯

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভারি বৃষ্টির ফলে পৃথক তিনটি পাহাড় ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাড়িয়েছে। নিহত অপর ব্যক্তির নাম আলী আকবর (৪৫)। তিনি ছাত্তারের ঘোনা এলাকায় পাহাড়ধসে নিহত হন। জানা গেছে, সোমবার (৬ জুলাই) ভোর ৪টার দিকে পাহাড়ের একটি অংশ তার ঘরের ধসে ওপর পড়ে। এ সময় আলী আকবরসহ তার পরিবারের তিন সদস্য মাটির নিচে চাপা পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আলী আকবরকে মৃত ঘোষণা করেন। অপর দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিস্তারিত...

নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার জেল রোড এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রি ও মজুদের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং প্রায় ২৬৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪