শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ক্রমেই তীব্র হচ্ছে। সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ ও জনমত যাচাই। এ প্রেক্ষাপটে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ডামুড্যা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, কনেশ্বর ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনীত (ধানের শীষ) সাবেক চেয়ারম্যান প্রার্থী, সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ জিল্লুর রহমান সৈকতের নাম স্থানীয়ভাবে আলোচনায় রয়েছে।
যশোরের শার্শা উপজেলা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মৎস্য উৎপাদনকারী এলাকা। প্রতিবছর হাজার হাজার টন মাছ উৎপাদিত হলেও দীর্ঘদিন ধরে ভয়াবহ জনবল সংকটে ধুঁকছে উপজেলা মৎস্য অফিস। অনুমোদিত ছয়টি পদের মধ্যে চারটি বছরের পর বছর শূন্য থাকায় মাত্র দুইজন কর্মকর্তা-কর্মচারী দিয়ে চলছে দপ্তরের কার্যক্রম। এতে ব্যাহত হচ্ছে মাঠপর্যায়ের তদারকি এবং কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলার হাজারো মৎস্যচাষি ও জেলেরা।
নওগাঁর চকপ্রসাদ মাদ্রাসার শিক্ষক মো. আব্দুল কাদেরের বিরুদ্ধে ভুয়া সনদে দীর্ঘ ৪১ বছর শিক্ষকতা, কাজির দায়িত্ব পালন এবং বিভিন্ন অনিয়ম ও প্রতারণার অভিযোগ তুলে তার অপসারণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী, অভিভাবক ও সাবেক শিক্ষার্থীরা।
বরিশাল শহরের অগ্রণী হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনার পরিচালকের (এমডি) অণ্ডকোষ চেপে ধরে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেওয়া সেই মোস্তাফিজুর রহমান লিটুকে আটক করেছে পুলিশ। রোববার (৫ জুলাই) তাকে বরিশাল থেকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
‘সমবায়ে শক্তি, সমবায়ে মুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শ্রীপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ সমবায় লিমিটেড (কালব্)-এর ১০ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহ নগরীর একটি ভাড়া বাসা থেকে রাজিব আহমেদ ওরফে রুবেল (৪০) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৫ জুলাই) দুপুর ২টার দিকে নগরীর ৩৬ বাড়ি কলোনী এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা গোড়াই ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি খন্দকার আমিনুর ইসলাম মিন্টুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার (৫ জুলাই) উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ স্বাক্ষরিত দলীয় প্যাডে তাকে বহিষ্কার করা হয়।
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে তিন দিন ধরে ভাসতে থাকা ১৭ জেলেসহ একটি মাছ ধরার ট্রলার উদ্ধার করেছে কোস্টগার্ড। শনিবার (৪ জুলাই) বিকেলে সুন্দরবনসংলগ্ন আলোরকোল এলাকা থেকে ট্রলারটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জেলেদের সবার বাড়ি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাকে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়ার হুমকি এবং আওয়ামী লীগের সঙ্গে সখ্য বজায় রাখার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে দেখা যায়।
শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নে চলমান খালের পলি অপসারণ কার্যক্রম পরিদর্শন করেছেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম।
নরসিংদীর মনোহরদী উপজেলায় পুকুরে গোসল করতে নেমে একই পরিবারের তিন কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
লক্ষ্মীপুরে পারিবারিক বিরোধের জেরে অনুষ্ঠিত একটি শালিশ বৈঠক শেষে নজরুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধকে গুলি করে আহত করার অভিযোগ উঠেছে আশিক (২৩) নামে এক যুবকের বিরুদ্ধে।
শরীয়তপুরের জাজিরা উপজেলার সার্বিক উন্নয়ন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন জাজিরা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ব্যবসায়ী সুরুজ মাদবর।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন এমপি বলেছেন, স্বাস্থ্যখাতে অবহেলা, দুর্নীতি ও ঘুষ বাণিজ্য কোনোভাবেই বরদাশত করা হবে না। জনগণকে উন্নত স্বাস্থ্যসেবা দিতে সরকার ব্যাপক সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। এর অংশ হিসেবে দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার স্থাপন, ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিক সংস্কার এবং পরিবার পরিকল্পনা কেন্দ্রগুলোর উন্নয়ন করা হবে।