গাইবান্ধার সাদুল্লাপুরে প্রেমঘটিত বিরোধের জেরে একসঙ্গে বিষপানের ঘটনায় মিম আক্তার (১৯) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার প্রেমিক পরশ প্রধান (২১) আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ায় সৌদি প্রবাসীর ৬ বছর বয়সী কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টা ব্যর্থ হয়ে শ্বাসরোধে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জড়িত সন্দেহে এক অটোরিকশাচালককে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সরকারি জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মঞ্জুর মিয়া (২৩) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।
আগামী ২০ এপ্রিল নিজ জেলা বগুড়ায় একদিনের সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বগুড়ায় এটাই হবে তাঁর প্রথম সফর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়ায় প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে দলের নেতাকর্মীসহ বগুড়াবাসীর মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। ঘরের ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত বগুড়ার আপামর জনগণ।
চাঁদপুরের হাজীগঞ্জে তিন তলা বাড়ির ছাদ থেকে পড়ে মো. রফিক (৫৫) নামে শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার রামপুর বাজারের পশ্চিমে আনোয়ার হোসেনের বিল্ডিং এ কাজ করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
ফেনীতে আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত চলবে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন। জেলায় ১ লাখ ৯৩ হাজার ৪২১ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল ) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম।
গাজীপুরের কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়ারবাড়ী এলাকায় ভয়ংকর কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী হামলার ঘটনায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় এক ব্যবসায়ীর দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর, মারধর এবং নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
যশোরের শার্শা উপজেলার ৫২টি বিলের দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা এখন লাখো কৃষকের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই সংকট নিরসনে দাউদখালী খাল সংস্কার এবং সোনাই নদীর সঙ্গে সংযোগ স্থাপনকে সময়ের দাবি হিসেবে তুলে ধরছেন এলাকাবাসী ও বিশেষজ্ঞরা।
পিরোজপুরে গভীর রাতে এক শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টাকালে গৃহকর্তা ও ডাকাত দলের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক ডাকাত নিহত হয়েছে। সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন ওই গৃহকর্তা ও তার ছেলে।
বাগেরহাটে ভৈরব নদীর দূষণ রোধে ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানববন্ধন ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) বিকালে বাগেরহাট শহর রক্ষা বাঁধের লঞ্চঘাট এলাকায় ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। অ্যাক্টিভিস্টা বাগেরহাটের আয়োজনে এবং বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ফরিদপুরের সালথা উপজেলায় গভীর রাতে মাদক মামলার এক আসামির বাড়িতে গিয়ে স্থানীয় জনতার গণপিটুনির শিকার হয়েছেন পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এলাকাবাসীর অভিযোগ, এটি পরকীয়াজনিত ঘটনা।
ভোলায় গভীর রাতে ঘরে ঢুকে নাসিমা বেগম (৪০) নামে এক প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় ঘটনার দৃশ্য দেখে ফেলায় কুপিয়ে গুরুতর জখম করা হয় ঘরে থাকা ৮ বছরের শিশু আবিরকে। এদিকে, নিজের ক্ষত-বিক্ষত শরীর নিয়ে মায়ের মরদেহের পাশে রাত কাটিয়েছে ওই শিশু।
নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এদিকে একই ঘটনায় ডিউটিরত নার্সিং কর্মকর্তাদের হেনস্থা, প্রাণ নাশের হুমকি এবং ইন্টার্ন নার্সদের শারিরীকভাবে নির্যাতনের বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে।
মেহেরপুর জেলায় হামের প্রাদুর্ভাব রোধে আগামী ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। এ উপলক্ষে রবিবার (১৯ এপ্রিল) দুপুরে সিভিল সার্জনের কার্যালয় মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়
নড়াইলের লোহাগড়া উপজেলায় স্বামীর মৃত্যুর পর শ্বশুরবাড়ি থেকে সন্তানসহ ফারহানা আক্তার নামে এক গৃহবধূকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ননদ, শাশুড়ী ও ভাসুরের বিরুদ্ধে। রবিবার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে এর প্রতিবাদে লোহাগড়া প্রেসক্লাবে একমাত্র কিশোর সন্তানকে সাথে নিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ওই গৃহবধূ।