| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ময়মনসিংহে রোটারী ক্লাবের উদ্যোগে র‍্যালি ও হুইলচেয়ার বিতরণ

রোটারী ক্লাব অব ময়মনসিংহের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, অসহায় মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ এবং সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জুলাই) বিকেল ৫:৩০টায় ময়মনসিংহের নতুন বাজারস্থ আড়ং-এর সামনে থেকে রোটারী ক্লাব অব ময়মনসিংহের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে ময়মনসিংহ প্রেসক্লাবে সমাজের অসহায় মানুষদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।

বিস্তারিত...

শার্শায় ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের ২০ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে আবুল কালাম অপু ও সাব্বির হোসেন নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিস্তারিত...

চিপস খেয়ে রামপালে ১২ শিক্ষার্থী অসুস্থ

রামপাল উপজেলায় চিপস খেয়ে ১২ জন শিক্ষার্থী ও এক অভিভাবক গুরুতর অসুস্থ হওয়ার ঘটনায় অভিযুক্ত দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

বিস্তারিত...

গাংনীতে স্কুল ফিডিংয়ে পচা ডিম ও ছত্রাকযুক্ত পাউরুটি

মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় সরবরাহ করা খাবারে চরম অনিয়ম ও গাফিলতির অভিযোগ উঠেছে। পুষ্টিকর খাবারের নামে কোমলমতি শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে পচা ডিম, নিম্নমানের কলা ও ছত্রাকযুক্ত পাউরুটি।

বিস্তারিত...

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

মাগুরায় রান্নাঘরের বিদ্যুৎ লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবুল পাটোয়ারী (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ ১ জুলাই বুধবার বিকেল ৫টার দিকে। নিহত বাবুল মাগুরা জেলার শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়নের উজগ্রামের মৃত সাত্তার পাটোয়ারীর পুত্র।

বিস্তারিত...

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় ছুরিকাঘাত, ১৯ দিন পর যুবকের মৃত্যু

লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত টাইলস মিস্ত্রি সাগর (৩২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। টানা ১৯ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে মঙ্গলবার (৩০ জুন) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিস্তারিত...

বেনাপোল জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে ক্লাস করছে শিক্ষার্থীরা

স্কুলের নাম বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়। যশোরের বেনাপোল বন্দর ও কাস্টম হাউজের সামনে এর অবস্থান। দেশের সর্ববৃহৎ স্থলবন্দরের এই স্কুল থেকে পাস করা লাখ লাখ ছাত্র-ছাত্রী আজ সমাজের উচ্চ আসনে প্রতিষ্ঠিত।

বিস্তারিত...

বিএনপির নেতাকে হত্যার পরিকল্পনার অভিযোগে কিশোরগ্যাং আটক

মাদক সেবনে বাধা দেয়ায় নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নে ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরনবী (হেঞ্জু)র ওপর হামলা ও হত্যার পরিকল্পনার অভিযোগে কয়েকজন কিশোর গ্যাং সদসদ্যকে স্থানীয় লোকজন আটক করে। পরে তাদের অভিভাবকদের ডেকে সতর্ক করে জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

বিস্তারিত...

চাঁদপুরে গোডাউন থেকে ১৫ লাখ মিটার কারেন্টজাল জব্দ

চাঁদপুর শহরের পুরান বাজার যৌথ অভিযানে একটি গোডাউন থেকে ১৫ লাখ মিটার নিষিদ্ধ কারেন্টজাল ও ১০০ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে চার স্কুলছাত্রী নিখোঁজ, উদ্বেগ-উৎকণ্ঠায় পরিবার

বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৩৩৭ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক এসকাফ সিরাপ (কোরেক্স) জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসময় কোনও পাচারকারী আটক করা সম্ভব হয়নি।

বিস্তারিত...

বাউফলের নওমালায় ভিডব্লিউবির চাল পেয়ে স্বস্তিতে ১৭৯ পরিবার

বাউফল উপজেলার নওমালা ইউনিয়ন পরিষদে ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) কর্মসূচির আওতায় জুন মাসের চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) দিনভর শান্তিপূর্ণ পরিবেশে ১৭৯ জন উপকারভোগী নারীর মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। চাল হাতে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন দরিদ্র পরিবারগুলো।

বিস্তারিত...

হোলি আর্টিজান হামলার শহীদ এসি রবিউল করিমের স্মরণসভা অনুষ্ঠিত

হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় শহীদ সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) রবিউল করিমের দশম শাহাদাতবার্ষিকী নিজ জেলা মানিকগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে তাঁর নিজ গ্রাম কাটিগ্রামে শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে শোক র‍্যালি ও স্মরণসভার আয়োজন করা হয়।

বিস্তারিত...

মানিকগঞ্জে দুইজনের অস্বাভাবিক মৃত্যু, হত্যার সন্দেহে আটক ১

মানিকগঞ্জের পৃথক স্থানে এক অটোরিকশাচালক ও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে অটোরিকশাচালককে হত্যার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। অন্যদিকে ঋণের চাপে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে এক ব্যক্তি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

বিস্তারিত...

নারায়ণগঞ্জে আগুনে পুড়ল ঝুটের গুদাম, ক্ষতি ৪০ লাখ টাকা

নারায়ণগঞ্জ শহরের দক্ষিণ সস্তাপুর এলাকার শিবু মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ঝুটের গুদাম ও একটি চায়ের দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে তাদের দ্রুত অভিযানে প্রায় ১ কোটি টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিস্তারিত...

নওগাঁয় খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নওগাঁর মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নের একটি খালের দুই পাড়জুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (১ জুলাই) বেলা ১১টায় রাইগাঁ ইউনিয়নের নারায়ণপুর ব্রীজ হতে কুড়াইল গ্রামের শেষ মাথা পর্যন্ত খালের দুই পাড়ে এই কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪