| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ট্রাক্টরের ধাক্কায় শিশু নিহত, আহত বাবা-মা

পঞ্চগড়ের বোদা উপজেলায় দ্রুতগামী একটি ট্রাক্টরের ধাক্কায় খুশি রানী (৮) নামে প্রথম শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা ও মা গুরুতর আহত হয়েছেন।

বিস্তারিত...

অবৈধভাবে পশুখাদ্য উৎপাদন করায় ব্যবসায়ীকে জরিমানা

অবৈধভাবে পশু খাদ্য তৈরি ও ব্যান্ড নকল করে বাজারজাত করার অপরাধে মেসার্স শাহীন ট্রেডার্স নামের এক প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বিস্তারিত...

সংস্কারের জন্য তিনদিন বন্ধ থাকবে মোরেলগঞ্জ ফেরি

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পানগুছি নদীর ফেরি চলাচল সংস্কারকাজের জন্য টানা তিন দিন বন্ধ থাকবে। ফেরিঘাটের উভয় প্রান্তের সংযোগ সড়ক, পন্টুন ও বেইলি পাটাতন সংস্কারের কাজের কারণে বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৬টা থেকে রোববার (৫ জুলাই) সকাল ৬টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে।

বিস্তারিত...

শেরপুর সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

শেরপুর শহর সমাজসেবা কর্মকর্তা মো. হাসানুজ্জামান প্রধানের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ, প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, ভুয়া বিল-ভাউচার তৈরি এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থের অপব্যবহারের অভিযোগ উঠেছে। অভিযোগগুলো নিয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তর ও দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত আবেদন করা হয়েছে বলে জানা গেছে।

বিস্তারিত...

উদ্ধার করা গাঁজা বিক্রির অভিযোগে ওসি ক্লোজড

কুমিল্লার দাউদকান্দি মডেল থানার দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে উদ্ধার করা প্রায় ১৬০ কেজি গাঁজা মাদক কারবারিদের কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল বারীকে প্রত্যাহার (ক্লোজড) করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

বিস্তারিত...

মিয়ানমারে বিস্ফোরণের শব্দে আতঙ্ক টেকনাফ সীমান্তে

কক্সবাজারের টেকনাফ সীমান্তে আবারও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মিয়ানমারের অভ্যন্তরে একের পর এক তীব্র বিস্ফোরণের ঘটনায় সীমান্তবর্তী এলাকার ঘরবাড়ি কেঁপে ওঠার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

বিস্তারিত...

মেহেরপুরে গরুর গুঁতায় কৃষকের মর্মান্তিক মৃত্যু

মেহেরপুর শহরে গরুর গুঁতায় আলমগীর হোসেন (৫০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১ জুলাই) বিকেলে শহরের নতুনপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

সিলেটে কিশোরী ধর্ষণ মামলায় দুই যুবকের মৃত্যুদণ্ড

সিলেটে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের দায়ে দুই যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১ জুলাই) সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম রুবাইয়া ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।

বিস্তারিত...

সংস্কারকাজে তিন দিন বন্ধ থাকবে মোরেলগঞ্জ ফেরি

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পানগুছি নদীর ফেরিঘাটে সংস্কারকাজের কারণে টানা তিন দিন ফেরি চলাচল বন্ধ থাকবে। ফেরিঘাটের উভয় প্রান্তের সংযোগ সড়ক, পন্টুন ও বেইলি পাটাতনের সংস্কারকাজের জন্য বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৬টা থেকে রবিবার (৫ জুলাই) সকাল ৬টা পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

বিস্তারিত...

আমি এখনও সংসদ সদস্য আছি: রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকে পদত্যাগের এক মাস পর নিজ নির্বাচনী এলাকা রাঙ্গামাটিতে ফিরে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিয়েছেন রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান। তিনি বলেন, ‘আমি এখনও সংসদ সদস্য আছি, সেটি ভুলে যাবেন না। তৃণমূলের ভাইদের সঙ্গে আছি, ভবিষ্যতেও থাকব। বিএনপিকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

বিস্তারিত...

দেবীগঞ্জে অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরীক্ষার ইংরেজি প্রথম পত্রের প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক মহাদেব রায়ের বিরুদ্ধে পরীক্ষা শুরুর আগেই এক শিক্ষার্থীর হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্র পাঠানোর তথ্য সামনে এসেছে।

বিস্তারিত...

প্রেমের টানে যশোরের দুই তরুণী কুষ্টিয়ায়, বয়সের বাধায় হলো না বিয়ে

কুষ্টিয়ার কুমারখালীতে বয়সের বাধা ও পরিবারের চাপে অশ্রুসজল চোখে ফিরে যেতে হয়েছে দুই প্রেমিকাকে। বুধবার (১ জুলাই) উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জোতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

ফেনীর সরকারি হাসপাতালগুলোতে মোতায়েন হচ্ছে সশস্ত্র আনসার

ফেনী জেনারেল হাসপাতালসহ জেলার ৬টি সরকারি হাসপাতালে মোট ৬০ জন সশস্ত্র অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। বুধবার (১ জুলাই) থেকে দেশের অন্যান্য স্থানের মতো ফেনীতেও এ কার্যক্রম শুরু হয়।

বিস্তারিত...

টাঙ্গাইলে নিখোঁজের ৩ দিন পর পাটক্ষেত থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের নাগরপুরে নিখোঁজের ৩ দিন পর পাটক্ষেত থেকে শওকত মোল্লা (৫৫) নামের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার সহবতপুর ইউনিয়নের নলসন্ধ্যা গ্রামের মৃত জয়েদ আলী মোল্লার ছেলে।

বিস্তারিত...

শেরপুরে প্রাথমিক বিদ্যালয়ের গেটে পৌর ডাস্টবিন, স্বাস্থ্যঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা

শেরপুর শহরের নয়আনী বাজার এলাকার বাগড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনেই স্থাপন করা হয়েছে পৌরসভার ময়লার ডাস্টবিন। বিদ্যালয়ে পড়তে আসা শত শত শিক্ষার্থী, অভিভাবক ও পথচারীকে এই ডাস্টবিনের পাশ দিয়েই চলাচল করতে হচ্ছে। এতে দুর্গন্ধ, অস্বাস্থ্যকর পরিবেশ এবং স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪