| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

হত্যা মামলায় এনসিপির সাবেক নেতাসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের বন্দরে হোসিয়ারি শ্রমিক আলমগীর হোসেন হত্যা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক সাবেক নেতাসহ দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

বিস্তারিত...

শার্শায় নাভারণে ১০ পিস ইয়াবাসহ যুবক আটক

যশোরের নাভারণ এলাকা থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইবলুম কাইয়ুম ওরফে বনি (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে ২৯ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ভাউলারহাট শিবগঞ্জ মোড় এলাকায় অভিযান চালিয়ে ২৯ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিস্তারিত...

বগুড়ায় উলামা সমাবেশ, ইসলামের পক্ষে ঐক্যের আহ্বান

দেশের বর্তমান পরিস্থিতিতে সব ধরনের বিভেদ ও মতপার্থক্য ভুলে ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বগুড়ায় অনুষ্ঠিত উলামা মাশায়েখ সমাবেশের বক্তারা।

বিস্তারিত...

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় একটি বেসরকারি হাসপাতালে টনসিল অপারেশনের প্রস্তুতিকালে ইনজেকশন দেওয়ার পর চাদনী (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলেছেন তার স্বজনরা।

বিস্তারিত...

পাওনা টাকা নিয়ে ধর্ষণচেষ্টা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মানিকগঞ্জে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন গ্রামবাসী। তাদের দাবি, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষ হয়রানির উদ্দেশ্যে ধর্ষণচেষ্টার মামলা দায়ের করেছে। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন, মিথ্যা মামলা প্রত্যাহার এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বিস্তারিত...

মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জন্য জায়গা নির্ধারণ, ব্যয় ৬২ কোটি

মাদারীপুরে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট (ডাম্পিং স্টেশন) নির্মাণের জন্য স্থান চূড়ান্ত করা হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে সদর উপজেলার চর ব্রাহ্মমদী মৌজায় প্রায় তিন একর জমি পরিদর্শন ও নির্ধারণ করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। এ সময় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিস্তারিত...

চরফ্যাশনে পুকুর নিয়ে বিরোধ, গর্ভবতীসহ আহত ৩

ভোলার চরফ্যাশনে পুকুরে মাছ ছাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গর্ভবতী নারীসহ তিনজন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। আহতরা বর্তমানে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বিস্তারিত...

ক্যান্সারে আক্রান্ত জুনায়েদের চিকিৎসায় সহায়তার আবেদন

বাবা-মায়ের সঙ্গহীন ১০ বছর বয়সী জুনায়েদ হোসেন আলিফ এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে ইতোমধ্যেই হারিয়েছে দুই চোখের দৃষ্টিশক্তি। চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুত উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচার না হলে তার জীবন আরও ঝুঁকির মুখে পড়তে পারে।

বিস্তারিত...

ফুলপুরে তাবেল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড মাদরাসা নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন

ময়মনসিংহের ফুলপুর উপজেলা রহিমগঞ্জ ইউনিয়নের চর ঢাকরকান্দায় অবস্থিত তালেব ইন্টারন্যাশনাল স্কুল এন্ড মাদরাসা বিষয়ে মিথ্যাচারের প্রতিবাদে অত্র মাদরাসার শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীর উদ্যোগে অত্র মাদরাসার সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

বগুড়ায় টিএমএসএস মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

বগুড়ায় টিএমএসএস রিলিজিয়াস কমপ্লেক্সের অন্তর্ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ, নৈতিক মূল্যবোধের চর্চা এবং সাংস্কৃতিক বিকাশে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করে।

বিস্তারিত...

নেত্রকোণার বিজিবি কর্তৃক অবিস্ফোরিত মর্টারের গোলা উদ্ধার

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর ভবানীপুর বিওপি'র সীমান্ত এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে ৬০ মিঃমিঃ মর্টারের ১টি অবিস্ফোরিত গোলা দেখতে পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (৩১বিজিবি) উদ্ধার করেছেন।

বিস্তারিত...

কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: পানিসম্পদমন্ত্রী

সাধারণ শিক্ষার পাশাপাশি মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে কারিগরি শিক্ষার সম্প্রসারণে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, শিক্ষার্থীদের কর্মমুখী ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিস্তারিত...

জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের বাদ দিয়ে জুলাই জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

ঢাকায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’। অনুষ্ঠানটি আয়োজন করে জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি এবং জুলাই যোদ্ধা কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

বিস্তারিত...

নরসিংদীতে সমাজকর্মী কাওসারের মুক্তির দাবিতে মানববন্ধন

নরসিংদীর বানিয়াছল, রাঙ্গামাটি ও কোনাপাড়া এলাকাকে মাদকমুক্ত করার আন্দোলনে নেতৃত্ব দেওয়া সমাজকর্মী আবু কাওসারের গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বানিয়াছল বিলপাড় এলাকাবাসী।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪