টাঙ্গাইলের নাগরপুরে নিখোঁজের ৩ দিন পর পাটক্ষেত থেকে শওকত মোল্লা (৫৫) নামের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার সহবতপুর ইউনিয়নের নলসন্ধ্যা গ্রামের মৃত জয়েদ আলী মোল্লার ছেলে।
শেরপুর শহরের নয়আনী বাজার এলাকার বাগড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনেই স্থাপন করা হয়েছে পৌরসভার ময়লার ডাস্টবিন। বিদ্যালয়ে পড়তে আসা শত শত শিক্ষার্থী, অভিভাবক ও পথচারীকে এই ডাস্টবিনের পাশ দিয়েই চলাচল করতে হচ্ছে। এতে দুর্গন্ধ, অস্বাস্থ্যকর পরিবেশ এবং স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
রোটারী ক্লাব অব ময়মনসিংহের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, অসহায় মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ এবং সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জুলাই) বিকেল ৫:৩০টায় ময়মনসিংহের নতুন বাজারস্থ আড়ং-এর সামনে থেকে রোটারী ক্লাব অব ময়মনসিংহের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে ময়মনসিংহ প্রেসক্লাবে সমাজের অসহায় মানুষদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।
যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের ২০ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে আবুল কালাম অপু ও সাব্বির হোসেন নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রামপাল উপজেলায় চিপস খেয়ে ১২ জন শিক্ষার্থী ও এক অভিভাবক গুরুতর অসুস্থ হওয়ার ঘটনায় অভিযুক্ত দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় সরবরাহ করা খাবারে চরম অনিয়ম ও গাফিলতির অভিযোগ উঠেছে। পুষ্টিকর খাবারের নামে কোমলমতি শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে পচা ডিম, নিম্নমানের কলা ও ছত্রাকযুক্ত পাউরুটি।
মাগুরায় রান্নাঘরের বিদ্যুৎ লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবুল পাটোয়ারী (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ ১ জুলাই বুধবার বিকেল ৫টার দিকে। নিহত বাবুল মাগুরা জেলার শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়নের উজগ্রামের মৃত সাত্তার পাটোয়ারীর পুত্র।
লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত টাইলস মিস্ত্রি সাগর (৩২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। টানা ১৯ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে মঙ্গলবার (৩০ জুন) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
স্কুলের নাম বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়। যশোরের বেনাপোল বন্দর ও কাস্টম হাউজের সামনে এর অবস্থান। দেশের সর্ববৃহৎ স্থলবন্দরের এই স্কুল থেকে পাস করা লাখ লাখ ছাত্র-ছাত্রী আজ সমাজের উচ্চ আসনে প্রতিষ্ঠিত।
মাদক সেবনে বাধা দেয়ায় নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নে ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরনবী (হেঞ্জু)র ওপর হামলা ও হত্যার পরিকল্পনার অভিযোগে কয়েকজন কিশোর গ্যাং সদসদ্যকে স্থানীয় লোকজন আটক করে। পরে তাদের অভিভাবকদের ডেকে সতর্ক করে জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
চাঁদপুর শহরের পুরান বাজার যৌথ অভিযানে একটি গোডাউন থেকে ১৫ লাখ মিটার নিষিদ্ধ কারেন্টজাল ও ১০০ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে।
বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৩৩৭ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক এসকাফ সিরাপ (কোরেক্স) জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসময় কোনও পাচারকারী আটক করা সম্ভব হয়নি।
বাউফল উপজেলার নওমালা ইউনিয়ন পরিষদে ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) কর্মসূচির আওতায় জুন মাসের চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) দিনভর শান্তিপূর্ণ পরিবেশে ১৭৯ জন উপকারভোগী নারীর মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। চাল হাতে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন দরিদ্র পরিবারগুলো।
হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় শহীদ সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) রবিউল করিমের দশম শাহাদাতবার্ষিকী নিজ জেলা মানিকগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে তাঁর নিজ গ্রাম কাটিগ্রামে শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে শোক র্যালি ও স্মরণসভার আয়োজন করা হয়।
মানিকগঞ্জের পৃথক স্থানে এক অটোরিকশাচালক ও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে অটোরিকশাচালককে হত্যার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। অন্যদিকে ঋণের চাপে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে এক ব্যক্তি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।