| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

হোলি আর্টিজান হামলার শহীদ এসি রবিউল করিমের স্মরণসভা অনুষ্ঠিত

হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় শহীদ সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) রবিউল করিমের দশম শাহাদাতবার্ষিকী নিজ জেলা মানিকগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে তাঁর নিজ গ্রাম কাটিগ্রামে শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে শোক র‍্যালি ও স্মরণসভার আয়োজন করা হয়।

বিস্তারিত...

মানিকগঞ্জে দুইজনের অস্বাভাবিক মৃত্যু, হত্যার সন্দেহে আটক ১

মানিকগঞ্জের পৃথক স্থানে এক অটোরিকশাচালক ও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে অটোরিকশাচালককে হত্যার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। অন্যদিকে ঋণের চাপে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে এক ব্যক্তি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

বিস্তারিত...

নারায়ণগঞ্জে আগুনে পুড়ল ঝুটের গুদাম, ক্ষতি ৪০ লাখ টাকা

নারায়ণগঞ্জ শহরের দক্ষিণ সস্তাপুর এলাকার শিবু মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ঝুটের গুদাম ও একটি চায়ের দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে তাদের দ্রুত অভিযানে প্রায় ১ কোটি টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিস্তারিত...

নওগাঁয় খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নওগাঁর মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নের একটি খালের দুই পাড়জুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (১ জুলাই) বেলা ১১টায় রাইগাঁ ইউনিয়নের নারায়ণপুর ব্রীজ হতে কুড়াইল গ্রামের শেষ মাথা পর্যন্ত খালের দুই পাড়ে এই কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

বিস্তারিত...

সমালোচনার মুখে সরকারি বরাদ্দের সাইকেল ফেরত দিলেন জামায়াত নেতা!

ঝিনাইদহের কোটচাঁদপুরে এডিপির ২০২৫-২৬ অর্থবছরের বিশেষ বরাদ্দের মালামাল বিতরণে ব্যাপক অনিয়ম, স্বজনপ্রীতি ও জালিয়াতির অভিযোগ উঠেছে। সরকারি বরাদ্দে কেনা এসব বাইসাইকেল, ছাগল, স্প্রে মেশিন, সেলাই মেশিন, ফুটবল ও হুইলচেয়ার বিএনপি ও জামায়াত নেতারা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছেন বলে জানা গেছে।

বিস্তারিত...

কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

রাজবাড়ীর কালুখালী উপজেলায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস ও একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপচালক নিহত হয়েছেন। বুধবার (১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার খাগজানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

পাংশায় প্রথম শ্রেণির এক শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশায় ঝালমুড়ির প্রলোভন দেখিয়ে সাত বছর বয়সী প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে লুৎফর বিশ্বাস (৫৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

বিস্তারিত...

বিশেষ চাহিদাসম্পন্নরা হুইলচেয়ার পেয়ে আত্মবিশ্বাস ফিরে পায় : ইউএনও আমিনুল ইসলাম

ময়মনসিংহের তারাকান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে ৩০ জুন মঙ্গলবার ২০২৫-২০২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) আওতায় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম।

বিস্তারিত...

আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলেন স্বর্ণপদকজয়ী চেয়ারম্যান

মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মেলান্দহ উপজেলা শাখার সহসভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন ফকির আবু বকর সিদ্দিক। তিনি বুধবার (১ জুলাই) আদিপৈত এলাকার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দেন।

বিস্তারিত...

বাগেরহাট আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা, বিক্ষোভ

বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক অনিয়ম, স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগ উঠেছে। দীর্ঘদিন কর্মরত ৬৬ জন কর্মীকে বাদ দিয়ে নতুন করে ৯৪ জনকে নিয়োগ দেওয়ার প্রতিবাদে বুধবার (১ জুলাই) সকাল থেকে হাসপাতালের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন চাকরিচ্যুত কর্মীরা।

বিস্তারিত...

কুষ্টিয়ায় গড়াই নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার খোকসায় গড়াই নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বনগ্রাম খেয়াঘাটের পাশে ভাসমান মরদেহটি স্থানীয়রা দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

বিস্তারিত...

তারাকান্দায় বিনামূল্যে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ

ময়মনসিংহের তারাকান্দা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম।

বিস্তারিত...

রাতে চলছিলো অফিস, সাংবাদিকদের দেখে সটকে পড়লেন নির্বাহী কর্মকর্তা

জামালপুরের ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুসাইনের বিরুদ্ধে গভীর রাত পর্যন্ত অফিস খোলা রাখার অভিযোগ উঠেছে।

বিস্তারিত...

"দল এখন পাওয়ারে, কথা না শুনলে বোম মেরে মেরে ফেলবো"

"দল এখন পাওয়ারে, বেঁচে থাকতে কথা শোন, পানি নামতে না দিলে বোম মেরে মেরে ফেলবো"— চিরকুটে এমন ভয়ঙ্কর প্রাণনাশের হুমকি দিয়ে মেহেরপুরের গাংনীতে আক্কাস আলী নামে এক শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তু রেখে গেছে দুর্বৃত্তরা।

বিস্তারিত...

ভাঙ্গায় রক্তক্ষয়ী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত, আহত অর্ধশতাধিক

ফরিদপুরের ভাঙ্গায় কতিপয় যুবকের মধ্যে পূর্ব ঘটনার জেরে ভয়াবহ এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সুমন শেখ নামে গুলিবিদ্ধ হয়ে এক যুবক নিহত হয়েছেন। সুমন শেখ পৌরসভার কাপুড়িয়া সদরদী গ্রামের মিলন শেখের ছেলে। সুমন একটি রেস্টুরেন্টে কর্মরত ছিলেন বলে তাঁর বড় ভাই জিহাদ শেখ রাতে গণমাধ্যমকর্মীদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তাঁর মৃত্যুর খবরে গোটা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪