| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

সেনবাগে মাদক সেবনে বাধা দেওয়ায় স্কুলছাত্রকে হত্যা

নোয়াখালীর সেনবাগে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে মাদক কারবারিদের হামলায় আরাফাত হোসেন ফাহিম (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। পুলিশ প্রধান অভিযুক্ত হারুন মিয়াকে গ্রেপ্তার করেছে।

বিস্তারিত...

অভয়নগরে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী আলোচনা

যশোরের অভয়নগরে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে অভয়নগরের মহাকাল পাইলট স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

বিস্তারিত...

কাপাসিয়ায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

গাজীপুরের কাপাসিয়ায় এক শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে (১৪) ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বৃহস্পতিবার (১১ জুন) কাপাসিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে অভিযুক্ত আমজাদ দরজীকে গ্রেপ্তার করেছে কাপাসিয়া থানা পুলিশ। গত ২৭ মে সকালে উপজেলার কান্দানিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

বিস্তারিত...

মাগুরায় চোরচক্রের তিন সদস্য আটক

মাগুরার শালিখা উপজেলায় চুরির অভিযোগে সংঘবদ্ধ চোরচক্রের তিন সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। বুধবার সকালে উপজেলার শতপাড়া গ্রাম থেকে একটি ছাগল চুরি করে পিকআপযোগে পালানোর সময় ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়। পরে স্থানীয়রা তাদের পুলিশের কাছে সোপর্দ করেন। যাচাই-বাছাই শেষে বৃহস্পতিবার (১১ জুন) সকালে আদালতে পাঠানো হয়েছে।

বিস্তারিত...

হাসিনার জমি দখলের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে

নওগাঁর মহাদেবপুর উপজেলা বিএনপির এক নেতার বিরুদ্ধে হাসিনা বেগম নামে এক গৃহবধূর জমি দখল, নির্যাতন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। একই সঙ্গে স্থানীয় আরও কয়েকজনের জমি ও পুকুর দখল, নির্যাতন এবং প্রভাব খাটানোর অভিযোগ তুলে মানববন্ধন করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।

বিস্তারিত...

৫৮ দিন পর সাগরে জেলেরা, আছে দস্যু আতঙ্ক

দীর্ঘ ৫৮ দিনের সামুদ্রিক মাছ আহরণে সরকারি নিষেধাজ্ঞা শেষ হওয়ায় নতুন উদ্যমে সাগরে ফিরতে শুরু করেছেন উপকূলীয় অঞ্চলের জেলেরা। শুক্রবার (১২ জুন) ভোর থেকে ইলিশসহ বিভিন্ন সামুদ্রিক মাছের আশায় শত শত ট্রলার বঙ্গোপসাগরের উদ্দেশে যাত্রা করবে। তবে মাছের প্রাচুর্যের প্রত্যাশার পাশাপাশি বৈরী আবহাওয়া ও দস্যু আতঙ্কও তাদের সঙ্গী হয়ে রয়েছে।

বিস্তারিত...

বারুইপাড়ায় হত্যা ও জামায়াতের কার্যালয় ভাঙচুরের ঘটনায় এমপি রাহাদের নিন্দা

বাগেরহাটের বারুইপাড়া ইউনিয়নে কৃষকদল নেতা বাদল মোড়লের হত্যাকাণ্ড এবং পরবর্তী সময়ে বারুইপাড়া বাজারে জামায়াত ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যালয়সহ নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক (রাহাদ)।

বিস্তারিত...

শ্রীপুর সরকারি কলেজের ১৮ শিক্ষক-কর্মচারীকে বিদায় সংবর্ধনা

মাগুরার শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে ১৮ জন অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাদের সম্মাননা জানানো হয়।

বিস্তারিত...

নাটোরে রোগীর স্বজনকে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

নাটোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক শিশুর মাকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের প্রধান ফটকের সামনে ভুক্তভোগীর পরিবার, এলাকাবাসী এবং হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনরা এ কর্মসূচি পালন করেন।

বিস্তারিত...

রায়পুরায় মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার, দেড় বছরের কারাদণ্ড

নরসিংদীর রায়পুরায় মাদকবিরোধী অভিযানে আরিফ (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে প্রশাসন। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে উপজেলার পৌর এলাকার শ্রীরামপুর উত্তরপাড়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়।

বিস্তারিত...

তারাকান্দায় পরিবেশ দূষণ রোধে ডাস্টবিন বিতরণ

ময়মনসিংহের তারাকান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিবেশ দূষণ রোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের লক্ষ্যে পরিবেশবান্ধব ডাস্টবিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) উপজেলা পরিষদের ২০২৫-২০২৬ অর্থবছরের এডিপি তহবিলের অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে এসব ডাস্টবিন বিতরণ করা হয়।

বিস্তারিত...

কুষ্টিয়ায় ইয়াবাসহ আটক ৩

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় র‌্যাবের অভিযানে তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৩৫ পিস ইয়াবা ও ১৬ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিস্তারিত...

শেরপুরে মেসির ছবি আর আর্জেন্টাইন রঙে দিয়ে সাজালো বাস

২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে ফুটবলপ্রেমীদের উন্মাদনার মধ্যে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় দেখা গেছে এক ব্যতিক্রমী উদ্যোগ। পরিবহন ব্যবসায়ী ও ‘মাকসিম ট্রাভেলস’-এর স্বত্বাধিকারী গোলাম কিবরিয়া মাকসিম নিজের প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসার প্রকাশ ঘটাতে পুরো একটি যাত্রীবাহী বাসকে আর্জেন্টিনার রঙে সাজিয়েছেন।

বিস্তারিত...

বেকারিতে ইউরিয়া সার ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

নরসিংদীর ইটাখোলা মোড়ে মোবাইল কোর্ট পরিচালনা করে একটি বেকারিতে খাদ্যপণ্য তৈরিতে ইউরিয়া সার ব্যবহারের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন অপরাধে মোট ৫৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বিস্তারিত...

শূন্যরেখায় থাকা বৃদ্ধের বাড়ি রাজশাহীতে, নেওয়া হয়েছে পুলিশ হেফাজতে

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কথিত পুশইনের শিকার বৃদ্ধ ষষ্টি চন্দ্র বর্মন বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে বিজিবি। প্রায় ২৪ ঘণ্টা নো-ম্যানস ল্যান্ডে অবস্থানের পর তাকে উদ্ধার করে বকশীগঞ্জ থানা হেফাজতে নেওয়া হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪