| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

সিটি মেডিকেল কলেজ হাসপাতালে আগুন নিয়ন্ত্রণে

খুলনার বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ৯টা ৩৩ মিনিটের দিকে হাসপাতাল ভবনে আগুনের সূত্রপাত হয়।

বিস্তারিত...

পাঁচভুলাট গ্রামে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীকে হাতুড়িপেটা

যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের পাঁচভুলাট গ্রামে সন্ত্রাসীরা চাঁদা না পেয়ে কাজী বশির উদ্দিন (৪০) নামে এক বিএনপি কর্মীকে খুনের উদ্দেশ্যে হাতুড়িপেটা করেছে। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শার্শা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

বিস্তারিত...

খান জাহান আলী মাজারের কুমির ফিরিয়ে আনার দাবিতে সমাবেশ

বাগেরহাটের ঐতিহ্যবাহী খান জাহান আলী (রহ.) মাজারের কুমির সরিয়ে নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে খান জাহান আলী মাজার চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় জনসাধারণ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বিস্তারিত...

সাইকেলের চাকা ঘুরলেও ঘোরেনি ভাগ্যের চাকা রুস্তমের

প্রতিদিন রাজনীতি, অর্থনীতি, দুর্নীতি কিংবা উন্নয়নের গল্প নিয়ে খবর আসে, যা কাগজের পাতা ভরে তোলে। কিন্তু সেই কাগজ পৌঁছে দেওয়া মানুষের জীবনের গল্প থেকে যায় আড়ালে।

বিস্তারিত...

৩০ আঙুল নিয়ে জন্মানো সেই নবজাতকের মৃত্যু

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ৩০টি আঙুল ও জিহ্বা ছাড়া জন্ম নেওয়া আলোচিত সেই নবজাতক আর নেই। বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার বড় মাছুয়া ইউনিয়নের ভোলমারা গ্রামের নিজ বাড়িতে শিশুটি মারা যায়।

বিস্তারিত...

দাগনভূঞায় ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ প্রতিযোগিতা

দাগনভূঞায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি) এবং ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম’-এর আওতায় ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

দৌলতপুরে প্রকাশ্য নারী এনজিও কর্মীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই

কুষ্টিয়ার দৌলতপুরে প্রকাশ্য দিবালোকে অস্ত্রের মুখে জিম্মি করে সুমাইয়া আক্তার মিতা নামে এক নারী এনজিও কর্মীর কাছ থেকে প্রায় দেড় লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারীদের হামলায় ওই নারী কর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের কলেজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে ৪ শিকারী ও ৩ জেলে গ্রেপ্তার

পূর্ব সুন্দরবনের শেলার চরে হরিণ শিকারের ফাঁদসহ চার শিকারীকে আটক করেছে বনরক্ষীরা। এ সময় শিকারীদের ব্যবহৃত একটি ট্রলারও জব্দ করা হয়। আটক শিকারীদের বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে কচুক্ষেতে পড়ে কৃষকের মৃত্যু

ঠাকুরগাঁও সদর উপজেলায় কচুক্ষেতে ঘাস নিড়ানোর সময় মৃগী রোগে আক্রান্ত হয়ে সুধীর রায় (২৬) নামে এক তরুণ কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গড়েয়া ইউনিয়নের চক হলদী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে বাজারে যাওয়ার পথে এসএসসি পরীক্ষার্থী অপহরণ

ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানা এলাকায় এক এসএসসি পরীক্ষার্থীকে (১৬) মাইক্রোবাসে তুলে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে ভূল্লী থানায় একটি মামলা দায়ের করেছেন।

বিস্তারিত...

বান্ধবী নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করায় এনসিপি নেতার ওপর হামলা

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার পৌর এলাকার কাজী শামসুন্নেছা উচ্চ বালিকা বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) নেতা তার বান্ধবী নিয়ে প্রবেশের ঘটনায় তুলকালাম সৃষ্টি হয়েছে।

বিস্তারিত...

নিখোঁজ জেলেকে ঘিরে মোংলায় গ্রামবাসী–কোস্টগার্ড সংঘর্ষ, আহত ১০

বাগেরহাটের মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি ঠোটা এলাকায় নিখোঁজ জেলে মিরাজ শেখের সন্ধান দাবিকে কেন্দ্র করে গ্রামবাসী ও কোস্টগার্ডের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

চৌগাছায় স্মার্ট প্রকল্পের আওতায় স্টেকহোল্ডারস লিংকেজ ওয়ার্কশপ অনুষ্ঠিত

যশোরের চৌগাছায় শিশুনিলয় ফাউন্ডেশনের উদ্যোগে এবং ওয়ার্ল্ড ব্যাংক ও পিকেএসএফ-এর আর্থিক সহায়তায় “Sustainable Microenterprise and Resilient Transformation (SMART)” প্রকল্পের আওতায় স্টেকহোল্ডারস লিংকেজ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

নরসিংদীতে একটি বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা

নরসিংদীতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিএসটিআইয়ের লাইসেন্সবিহীন খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির অভিযোগে একটি বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিস্তারিত...

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ককটেল বিস্ফোরণ

গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের কালীবাড়ী বাজার সংলগ্ন ঐতিহ্যবাহী পান হাটি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪