বাগেরহাটের বারুইপাড়া এলাকায় কৃষক দল নেতা বাদল মোড়ল হত্যাকাণ্ড ও পরবর্তী সহিংসতার ঘটনায় জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট সদর উপজেলা শাখা।
মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগর বাজার এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ লাদেন আলী ও ইমন বাদশা নামের দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
চট্টগ্রামের রাউজান উপজেলায় প্রকাশ্য দিবালোকে গুলি করে মাসুদুল হক চৌধুরী (মাকসুদুল হক) নামে এক যুবদল নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৩ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার পাহাড়তলী মোড় এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
মাগুরার শালিখা উপজেলার গ্রামীণ হাটবাজারে এখন পাকা আনারসের চাহিদা বেড়ে গেছে। স্থানীয়ভাবে “কাঠলিচু” নামেও পরিচিত এই আনারস গ্রীষ্ম মৌসুমে ব্যাপকভাবে পাওয়া যায়।
ষ্টিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকে অনুপ্রবেশ ইস্যুতে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এতে নারী, পুরুষ ও শিশুসহ ১২ জন এখনো সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে দৌলতপুর সীমান্তের ১৫০/৩-এস পিলার সংলগ্ন এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গার জীবননগরে পানিতে ডুবে দুই বছর বয়সী হাফসা নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) সকালে উপজেলার সীমান্ত ইউনিয়নের ধান্যখোলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ধান্যখোলা গ্রামের মাঝের পাড়ার জাহাঙ্গীর হোসেনের মেয়ে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে ঝিনাইদহেও বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। জেলা পরিষদের উদ্যোগে আগামী ৫ বছরে ঝিনাইদহ জেলার বিভিন্ন এলাকায় প্রায় ২৫ হাজার বৃক্ষরোপণ করা হবে।
ভারী বৃষ্টিপাত ও উজানে ভারতের মেঘালয় থেকে নেমে আসা আকস্মিক পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদর বাজার প্লাবিত হয়েছে। শনিবার (১৩ জুন) সকালে উপজেলার মহারশি ও সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি পেয়ে উপজেলা সদর বাজার প্লাবিত হয়। এদিকে পানি বাড়া অব্যাহত থাকলে জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকার নিম্নাঞ্চলে প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে।
জামালপুর জেলার প্রাচীনতম এক জনপদেের নাম দেওয়ানগঞ্জ। ১৮৬০ সালে বগুড়া জেলার অধীনে এটি থানা হিসেবে গঠিত হয়। ১৯৮৩ সালে ৩ নভেম্বর দেওয়ানগঞ্জ থানাকে উপজেলায় রূপান্তরিত হয়। জানা যায়, মোঘল আমলে সুফি সাধক দেওয়ান শাহ জালাল ও দেওয়ান শাহ জামালের আস্তানা স্থাপনের কারণে এলাকাটির নামকরণ করা হয় দেওয়ানগঞ্জ ।
ঝিনাইদহের কালীগঞ্জে প্রতিবেশী কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মীর ফারুক নামের এক রিক্সা চালক গণপিটুনির শিকার হয়েছেন। পরে তাকে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।
মেহেরপুরে বিদ্যৎ বিভাগের লাইনম্যানকে মারধর করার প্রতিবাদে বিদ্যুৎ অফিসের কর্মকর্তা কর্মচারীরা তিন ঘন্টা ব্যাপি কর্মবিরতি পালন করছে। শনিবার (১৩ জুন) সকাল ১০ টা থেকে বেলা ১ টা পর্যন্ত মেহেরপুর ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) সামনে বসে এই কর্মবিরতি পালন করেন তারা।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মিজ আফরোজা খানম রিতা বলেছেন, প্রবাসী বাংলাদেশিদের জন্য উন্নত ও যাত্রীবান্ধব সেবা নিশ্চিত করাই অন্যতম প্রধান অগ্রাধিকার। বিমানবন্দর ও বিমানসেবার মান উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে এবং ইতোমধ্যে এ খাতে দৃশ্যমান পরিবর্তন এসেছে।
চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তদের গুলিতে যুবদল নেতা মাসুদ চৌধুরী নিহত হয়েছেন। তিনি রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সহ-সভাপতি ছিলেন।আজ শনিবার দুপুর দেড়টার দিকে
খুলনা ও বরিশাল বিভাগের পাঁচ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার চলাচল বন্ধসহ তিন দফা দাবিতে আগামী রোববার থেকে এ ধর্মঘট শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।
দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীতে জেলা পরিষদের উদ্যোগে ফলজ ও বনজ বৃক্ষ রোপণ করা হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুরে ইটাখোলা-পুটিয়া বাজার সড়কের মোল্লাকান্দা এলাকায় এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।