সুন্দরবন অঞ্চলে দস্যু দমনে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর আওতায় কুখ্যাত জোনাব বাহিনীর তিন সক্রিয় সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করে দেওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগে ১ নম্বর দুওসুও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আব্দুস সালামকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
‘পুলিশকে হত্যা করেছি’ বলে ঘোষণা দেওয়া হবিগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের নেতা মাহদী হাসান এবার থানায় আশ্রয় নিয়েছেন। ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে তিনি থানায় প্রবেশ করেন। তবে অভিযোগ অস্বীকার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া গ্রামে বজ্রপাতে আলী হোসেন (১৫) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী হোসেন মটমুড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী ইউনুস আলীর ছেলে।
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় কৃষকদল নেতা বাদল মোড়লকে গলাকেটে হত্যার ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনার প্রতিবাদে ও দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষুব্ধ জনতা বারইপাড়া ইউনিয়ন জামায়াতের একটি দলীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
"বাংলাদেশে জনসংখ্যার পাশাপাশি মামলার সংখ্যাও অনেক বেশি। যেসব মামলা গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তিযোগ্য, সেগুলো যদি গ্রাম আদালতেই নিষ্পত্তি করা যায়, তাহলে মামলার জট কমবে এবং সাধারণ মানুষ দ্রুত ও সহজে ন্যায়বিচার পাবে। এ ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধিদের দায়িত্ব সবচেয়ে বেশি," বলে মন্তব্য করেছেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন।
ঝিনাইদহে মেডিকেল কলেজ স্থাপনের প্রাথমিক কার্যক্রমের অংশ হিসেবে স্বাস্থ্য বিভাগের একটি প্রতিনিধি দল সম্ভাব্য স্থানসমূহ পরিদর্শন করেছে।
বাউফল উপজেলায় এক বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে (১৪) জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের ফলে ওই কিশোরী বর্তমানে ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে বাউফল থানায় অভিযোগ দেন। উত্তর রাজনগর গ্রামের শহিদুল খানের ছেলে মো. সাব্বির খান ওরফে রাব্বি (১৯)-কে একমাত্র আসামি করে একটি এজাহার দায়ের করেছেন।
নড়াইল সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে আবু বক্কার (৫) এবং ওমর ফারুক (২) নামে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
জামালপুরের মেলান্দহে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতদের পরিবারসহ এলাকাজুড়ে নেমেছে শোকের ছায়া।
ফেনী জেলার দাগনভূঞা উপজেলায় মা ও শিশু সহায়তা কর্মসূচির “বাস্তবায়ন নির্দেশিকা ২০২৪” বিষয়ক পৌরসভা কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
নড়াইলে কুলসুম জাহান (২৫) নামে এক গৃহবধূ তার স্বামীর অধিকার ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছেন। বুধবার (১০ জুন) সকাল ১০টার দিকে তার বাবার বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন। কুলসুম জাহান নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের তারাশি গ্রামের মো. আইয়ুব মোল্যার মেয়ে।
নড়াইল সদর উপজেলায় যাত্রীবাহী বাস থেকে ৫৯ বোতল এস্কাফ সিরাপসহ শহিদ হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছে সদর থানা পুলিশ।
চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ইউনিয়ন ছাত্রলীগের কর্মীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার (৮ জুন) গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শেরপুরের নকলায় নিষিদ্ধ ছাত্রলীগের নকলা উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মজিবুল আজাদ ডেভিডকে গ্রেপ্তার করেছে নকলা থানা পুলিশ। ৮ জুন সোমবার সন্ধ্যায় নকলা পৌরশহরের বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার (৯ জুন) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।