জামালপুরের মেলান্দহে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতদের পরিবারসহ এলাকাজুড়ে নেমেছে শোকের ছায়া।
ফেনী জেলার দাগনভূঞা উপজেলায় মা ও শিশু সহায়তা কর্মসূচির “বাস্তবায়ন নির্দেশিকা ২০২৪” বিষয়ক পৌরসভা কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
নড়াইলে কুলসুম জাহান (২৫) নামে এক গৃহবধূ তার স্বামীর অধিকার ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছেন। বুধবার (১০ জুন) সকাল ১০টার দিকে তার বাবার বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন। কুলসুম জাহান নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের তারাশি গ্রামের মো. আইয়ুব মোল্যার মেয়ে।
নড়াইল সদর উপজেলায় যাত্রীবাহী বাস থেকে ৫৯ বোতল এস্কাফ সিরাপসহ শহিদ হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছে সদর থানা পুলিশ।
চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ইউনিয়ন ছাত্রলীগের কর্মীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার (৮ জুন) গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শেরপুরের নকলায় নিষিদ্ধ ছাত্রলীগের নকলা উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মজিবুল আজাদ ডেভিডকে গ্রেপ্তার করেছে নকলা থানা পুলিশ। ৮ জুন সোমবার সন্ধ্যায় নকলা পৌরশহরের বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার (৯ জুন) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
“আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও স্বাধীন ভূমি কমিশন গঠন করতে হবে”— এই প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
তালিকার ৩ নম্বর ক্রমিকে রয়েছেন মানিক চৌধুরী। তিনি ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহ্বায়ক পদে আছেন। এ ছাড়া তিনি কোচিং ব্যবসার সঙ্গে জড়িত। তালিকার ৭ নম্বর ক্রমিকে রয়েছেন ইউনিয়নের বিনোদেরচর গ্রামের মৃত শুক্কর মিয়ার ছেলে মো. মামুন। তালিকায় তাঁর মোবাইল নম্বরের স্থলে লেখা হয়েছে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্সের ব্যবহৃত মোবাইল নম্বর।
যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের শরিফপুর গ্রামে মা ও তার শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বাদল মোড়ল নামে এক কৃষক দল নেতা নিহত হয়েছেন। এসময় আব্দুল্লাহ মোড়ল নামে বিএনপি নেতা গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) রাত প্রায় ১০টার দিকে ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের নিয়তির মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
ময়মনসিংহে আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে উদ্ধারকাজে অংশ নিতে গিয়ে রেলওয়ের একটি রিলিফ ট্রেনও লাইনচ্যুত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে। বুধবার (১০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ নগরীর কলেজ রোড এলাকার একটি রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এবং চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে দেশের প্রথম ‘স্যাটেলাইট ওশান অবজারভেশন অ্যান্ড ডাটা ইনোভেশন সেন্টার’ (SODIC-CU) উদ্বোধন করা হয়েছে।
দেশের অধিকাংশ কারাগারের মতো মাগুরা জেলা কারাগারও দীর্ঘদিন ধরে ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত বন্দির চাপ বহন করছে। ১৭২ জন ধারণক্ষমতার এই কারাগারে বর্তমানে প্রায় ৪০০ জন বন্দি অবস্থান করছেন। এমন পরিস্থিতিতে বন্দিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে কারা কর্তৃপক্ষ।
শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজ হওয়া পাঁচ মাদ্রাসা শিক্ষার্থীর মধ্যে তিনজনকে উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে কোনো অপহরণ বা অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি। ঘুরতে বের হয়েই তারা নিখোঁজ হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। তবে এখনও দুই শিক্ষার্থীর সন্ধান মেলেনি।
শেরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘবদ্ধ যুবকদের হামলায় গুরুতর আহত হওয়ার ১১ দিন পর মারা গেছেন পলিটেকনিক শিক্ষার্থী আল মুহতাছিম সাইফ (১৭)। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।