| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

নরসিংদীতে সাঁতার প্রতিযোগিতা ও প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ অর্থবছরের আওতায় নরসিংদীতে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বালকদের সাঁতার প্রতিযোগিতা ও প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

বিজিবির বিরুদ্ধে হত্যা মামলার বাদীকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের বাসিন্দা ও একটি জোড়া হত্যা মামলার বাদী কৃষক রফিকুল ইসলাম রফিকে অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রফির মা লাইলী বেগম এ অভিযোগ করেন।

বিস্তারিত...

৯৫ বছর বয়সী নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে মেয়ে আটক

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ৯৫ বছর বয়সী এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর মেয়ের বিরুদ্ধে। মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার গালা ইউনিয়নের মধ্য ধুসুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

নাটোরের লালপুরে ইয়াবাসহ প্রতারণা চক্রের ৩ সদস্য আটক

নাটোরের লালপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ প্রতারণা চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ক্লোন অ্যাপস ব্যবহার করে হোয়াটসঅ্যাপ হ্যাকিংয়ের কাজে ব্যবহৃত একাধিক মোবাইল ফোন ও ৯৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিস্তারিত...

বাগেরহাটে ৮ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

বাগেরহাটের চিতলমারী উপজেলায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে পরিমল ভক্ত (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ মঙ্গলবার (৯ জুন) দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করে।

বিস্তারিত...

৩৬ লাখ টাকার নতুন রাস্তা, কাজ শেষ না হতেই নড়বড়ে

ঠিকাদার প্রতিষ্ঠানটি কাজের শুরুতে নিম্নমানের তিন নম্বর ইট নিয়ে এলে এলাকাবাসী তাতে বাধা দেয়। এলাকাবাসীর বাধার মুখে বেশ কিছুদিন রাস্তাটির নির্মাণকাজ সম্পূর্ণ বন্ধ রাখতে বাধ্য হয় ঠিকাদারের লোকজন। কিন্তু পরবর্তীতে পরিস্থিতি কিছুটা ঠান্ডা হলে তারা এক অভিনব কৌশলের আশ্রয় নেয়। ভালো ইটের সঙ্গে কিছু নিম্নমানের ইট মিশ্রিত করে তড়িঘড়ি করে পুনরায় কাজ শুরু করা হয়।

বিস্তারিত...

কিশোরী ধর্ষণ ও হত্যা মামলার আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

পাবনা সদর উপজেলায় কিশোরী রিয়াকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের জেরে আসামিদের বাড়িঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে।

বিস্তারিত...

সম্পত্তির লোভে মা কে হত্যাচেষ্টা : ছেলে ও ছেলের বউ গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের কুতুবপুর গ্রামে সম্পত্তির জন্য মাকে নির্যাতন ও হত্যাচেষ্টার মামলায় ছেলে ও ছেলের বউকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) দুপুরে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।

বিস্তারিত...

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় হাইওয়ে পুলিশের একটি টহল গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বিস্তারিত...

হাসপাতালে সন্তান, ওষুধের কথা বলে মাকে ডেকে নিয়ে ধর্ষণ

নাটোর আধুনিক সদর হাসপাতালে অসুস্থ মেয়েকে (২) চিকিৎসা করাতে আসা এক মাকে (১৮) ধর্ষণের অভিযোগ উঠেছে হাসপাতালের তিন আউটসোর্সিং সুইপারের বিরুদ্ধে।

বিস্তারিত...

যুবদল নেতা বহিষ্কার

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে জয়পুরহাট জেলা যুবদলের সদস্য সচিব মো. মোক্তাদুল হক আদনানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বিস্তারিত...

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সজীব (২৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালকের সহকারী জিহাদসহ (১৫) তিনজন আহত হয়েছেন।

বিস্তারিত...

দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ৪

টাঙ্গাইলের সখীপুরে দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকের সঙ্গে মুরগিবাহী পিকআপ ভ্যানের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) ভোরে উপজেলার সখীপুর-সাগরদিঘী সড়কের কালিয়া বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর ঘটনাস্থলে শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়।

বিস্তারিত...

বিয়ে বাড়িতে মাংস কম দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ১০

ফরিদপুরের ভাঙ্গায় একটি বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে কনে পক্ষ ও স্থানীয় গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।

বিস্তারিত...

ছয় মাসের সংসারেই নববধূকে গলা কেটে হত্যা

যশোরে বিয়ের ছয় মাস পূর্ণ হওয়ার আগেই নববধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। সোমবার (৮ জুন) সকালে যশোর সদর উপজেলার শেখহাটি তামালতলা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত স্বামী সুজন নিজেও আত্মহত্যার চেষ্টা করেন বলে জানিয়েছে পুলিশ।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪