| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলে যান গ্রাম আদালতে

‘অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলে যান গ্রাম আদালতে’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের তারাকান্দায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

ডিআইজির অফিসে কাল নাগিনী, দুই দিনে উদ্ধার ৪ সাপ

বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজির কার্যালয়ে ‘কাল নাগিনী’ নামে পরিচিত একের পর এক সাপের উপস্থিতি ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাপের দেখা মেলায় পুরো কার্যালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে টানা দুই দিনের অভিযানে ডিআইজির কক্ষ থেকে চারটি সাপ উদ্ধার করা হয়েছে।

বিস্তারিত...

ওজু শেখানোর নামে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ওজু শেখানোর কথা বলে ৯ বছর বয়সী এক শিশুকে বাথরুমে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

বিস্তারিত...

কিস্তির চাপ সইতে না পেরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

কুষ্টিয়ায় ব্যাংক ও বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে স্বামীকে বিদেশে পাঠানোর পর কিস্তির চাপ সহ্য করতে না পেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় একটি চিরকুট উদ্ধার করেছে পরিবার। সোমবার (৮ জুন) সকালে জেলার কুমারখালী পৌরসভার ঝাউতলা এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

নোয়াখালীর বেগমগঞ্জে ৩টি পিস্তলসহ যুবক আটক

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নে পুলিশের চেকপোস্টে মো. রাহিম (২১) নামের এক যুবককে আটক করেছে থানা-পুলিশ। এসময় তার শরীরে তল্লাশী চালিয়ে ৩টি বিদেশী পিস্তল জব্দ করা হয়।

বিস্তারিত...

ভাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেলুন ব্যবসায়ীর মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌর সদরের ভাড়ইডাঙ্গা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিয়াস মাতুব্বর নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) সকালে ঘটনাটি ঘটে। তিনি ভাড়ই ডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর মাতুব্বরের ছেলে। পেশায় একজন সেলুন ব্যবসায়ী ছিলেন।

বিস্তারিত...

ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

ফরিদপুর জেলার ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে খোদেজা খাতুন নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। সোমবার (৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হামিরদী ইউনিয়নের হরুপদিয়া রেল লাইন রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার ধর্মদী গ্রামের মৃত শেখ আইয়ুব আলীর স্ত্রী। জীবন জীবীকা নির্বাহে ভিক্ষাবৃত্তিতে করতেন।

বিস্তারিত...

ভাঙ্গায় বিয়ে বাড়িতে মাংসের ডিশ নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ২০

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি বিয়ে বাড়িতে মাংসের ডিশ লুকিয়ে রাখাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। সোমবার (৮ জুন) বিকেলে উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া পশ্চিমপাড়া বটতলা গ্রামের বাসিন্দা লাবলু শেখের মেয়ের বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

জঙ্গল সলিমপুরে সড়ক নির্মাণে নামল সেনাবাহিনী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর ১০ নম্বর ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম জোরদারের লক্ষ্যে সড়ক নির্মাণকাজ শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বিস্তারিত...

কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন

ঝিনাইদহের শৈলকুপায় এক কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় সাবেক জনপ্রতিনিধি বেবী নাজনীন। সোমবার(৮ জুন) দুপুরে উপজেলার কবিরপুরে অবস্থিত শৈলকুপা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১ম উপাচার্য ড. হানিফ

ন্ত্রিপরিষদ সভায় লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (লবিপ্রবি) অনুমোদনের পর এবার উপাচার্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন এই বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ ৪ বছরের জন্য নিয়োগ পেয়েছেন।

বিস্তারিত...

কুষ্টিয়ায় কিস্তির চাপে চিরকুট লিখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

কুষ্টিয়ার কুমারখালীতে ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে স্বামীকে বিদেশে পাঠানোর পর কিস্তির চাপ সইতে না পেরে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। মৃত্যুর আগে তিনি একটি চিরকুটে লিখে গেছেন, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’

বিস্তারিত...

নওগাঁয় ৪০ লাখ টাকার গাঁজাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের ৯০ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা পুলিশ। এ ঘটনায় দুই শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বিস্তারিত...

হোটেলে ইউপি সদস্যের লাশ: মৃত্যুর কারণ জানালেন সেই নারী

গুড়া শহরের একটি আবাসিক হোটেল থেকে সাবেক ইউপি সদস্য (মেম্বার) বিপুল চন্দ্র পালের (৪৮) লাশ উদ্ধারের ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বগুড়া সদর থানা পুলিশ রবিবার (৭ জুন) দুপুরে তাকে ঠাকুরগাঁও শহরের একটি আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার করে।

বিস্তারিত...

কালাইয়ে স্কুল কমিটি নির্বাচন ঘিরে সংঘর্ষ, প্রার্থীসহ আহত ৯

কালাইয়ে প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দুই প্যানেলের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক প্রার্থীসহ উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪