পাবনার চাটমোহর পৌরসভার সহকারী প্রকৌশলী ও উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ এবং নির্বাচিত ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের মূল লক্ষ্য হলো গ্রামীণ জনগোষ্ঠী, বিশেষ করে নারী, সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সহজ ও স্বল্প ব্যয়ে ন্যায়বিচার নিশ্চিত করা।
মাগুরায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদ। সোমবার (৮ জুন) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
কুড়িগ্রামের চিলমারী উপজেলায় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম প্রিন্সের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্রসীমা অতিক্রম করে ভারতের জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়া ৯১ বাংলাদেশি জেলে ও চারটি ফিশিং বোট দেশে ফিরেছে। বাংলাদেশ ও ভারতের কোস্ট গার্ডের সমন্বয় এবং কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে তাদের প্রত্যাবর্তন সম্ভব হয়েছে।
এক সময় শাল, গজারি, কাইকা, চাপালিশ, গর্জন, আজুকী, হরিতকী, আমলকী ও বহেড়াসহ নানা প্রজাতির গাছে সমৃদ্ধ প্রাকৃতিক বনাঞ্চলে ঘেরা ছিল টাঙ্গাইলের মধুপুরের পাহাড়ি অঞ্চল। তবে সময়ের পরিক্রমায় বনখেকোদের দৌরাত্ম্য, বন বিভাগের কিছু কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ওঠা স্বজনপ্রীতি ও উদাসীনতার অভিযোগ এবং নির্বিচারে পরিবেশের অনুপযোগী গাছ রোপণের কারণে ক্রমেই উজাড় হচ্ছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রাকৃতিক বনভূমি।
সৈয়দপুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় দগ্ধ হয়ে মারা যাওয়া বৃদ্ধ আফাজ উদ্দিনের মৃত্যুর তিন দিন পরও মামলা না নেওয়ার অভিযোগে রাস্তায় নেমেছে ক্ষুব্ধ এলাকাবাসী।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজার এলাকায় অব্যাহত ধ্বংসাত্মক কর্মকাণ্ডের কারণে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আওতাধীন ৫ নম্বর পোল্ডারের ১৪ নম্বর হরিনগর স্লুইজ গেট মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, একটি অসাধু চক্রের অপতৎপরতা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণে উপজেলার বিস্তীর্ণ এলাকা লবণাক্ত পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ২ নম্বর উজিরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হাইয়ের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ আত্মসাৎ, অনিয়ম এবং অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তুলেছেন ইউনিয়ন পরিষদের ১০ জন সদস্য। এ ঘটনায় জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন তারা।
শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে দালালচক্র, অনিয়ম ও বিভিন্ন কাঠামোগত সমস্যার কারণে প্রতিষ্ঠানটির কাঙ্ক্ষিত উন্নয়নে আরও দীর্ঘ সময় লাগবে বলে মন্তব্য করেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাহেরাতুল আশরাফী।
ঠাকুরগাঁওয়ে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে নিষিদ্ধ ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে জেলার সদর, বালিয়াডাঙ্গী ও রুহিয়া থানা এলাকায় আলাদা অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে মাদকদ্রব্য ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে জংশন থেকে অপহরণের শিকার হওয়া তিন শিশুকে উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। এ ঘটনায় মানবপাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
দীর্ঘদিন ধরে নানা অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের মুখে অবশেষে কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ আবু সৈয়দ মো. রেজাউল করিমকে ক্লোজড করে ওএসডি করা হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে ঢাকায় শাস্তিমূলক দপ্তরবিহীন কর্মকর্তা দেখানো হয়েছে।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মুক্তা আক্তার (২৭) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও রাঙ্গামাটি পার্বত্য আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে পুনর্বহালের দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে জেলার নাগরিক সমাজ।