চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) লেখালেখি ও মুক্তচিন্তা চর্চার সংগঠন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, চবি শাখার ২০২৬–২৭ কার্যবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন কারিশমা ইরিন এ্যামি এবং সাধারণ সম্পাদক হয়েছেন আজিজ ওয়েসি। নবনির্বাচিত সভাপতি কারিশমা ইরিন এ্যামি ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সাধারণ সম্পাদক আজিজ ওয়েসিও একই শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১ নম্বর গেট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত সিএনজি অটোরিকশার ভাড়া বৃদ্ধি এবং হঠাৎ যান চলাচল বন্ধ করে দেওয়ার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের মূল গেটে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টের মূল গেট বন্ধ করে দেন চাকসুর নেতাকর্মীরা।
পদ্মা ব্যারাজ ও নদী তীর সংরক্ষণ প্রকল্পের সম্ভাব্য স্থান পরিদর্শনে আগামী ১১ সেপ্টেম্বর রাজবাড়ী সফরে আসছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও সংসদ সদস্য মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। সফরসূচি অনুযায়ী, শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর এলাকায় পদ্মা নদীর বাঁধ প্রকল্পের প্রস্তাবিত স্থান পরিদর্শন করবেন তিনি।
বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার চতুর্থ বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা শাখার উদ্যোগে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। উপজেলা শাখার সাবেক সভাপতি মো. মাহাবুব ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম।
রাজবাড়ীর বালিয়াকান্দিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। প্রতিযোগিতা দেখতে বিলের দুই পাড়ে জড়ো হন কয়েক হাজার দর্শনার্থী। নারী ও শিশুদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জামালপুর ইউনিয়নের লক্ষণদিয়া যুব সমাজের উদ্যোগে এ নৌকা বাইচের আয়োজন করা হয়।
কুষ্টিয়ায় ধানের ক্ষেতে সার দিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তেফাজ্জেল হোসেন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পৃথক ঘটনায় এক শিক্ষক ও দুই শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে এক শিক্ষককে সাময়িক বরখাস্ত, এক শিক্ষার্থীকে স্থায়ী এবং অপর শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। একই সময়ে সহকারী প্রক্টরকে লাঞ্ছিত করার ঘটনায় আইন বিভাগের এক শিক্ষার্থীর স্থায়ী বহিষ্কার ও সনদ বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত হয়েছে।
নাটোরে অস্ত্র মামলায় একজনের ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ ৭ সেপ্টেম্বর সোমবার বিকেলে নাটোরের স্পেশাল ট্রাইব্যুনাল-৪-এর বিচারক(স্পেশাল জজ) মো: সাইফুল ইসলাম এই রায় ঘোষণা করেন। রাজন আলী রাজশাহী জেলার দামকুড়া এলাকার রিয়াজ প্রামানিকের ছেলে।
দীর্ঘ দুই মাস কারাভোগের পর জামিনে বাগেরহাট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেলায়াত হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম।
লায়ন্স ক্লাব অব বগুড়ার নবগঠিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন করা হয়েছে। মান্নান-পলাশ নেতৃত্বের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেছে বিদায়ী কমিটি। মানবিক সেবামূলক কার্যক্রম আরও শক্তিশালী করার তাগিদ দিয়েছেন বক্তারা।
চট্টগ্রামের খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি এলাকায় হিজড়া সম্প্রদায়ের নেত্রী মোহাম্মদ মহসীন ওরফে মৌসুমী হিজড়াকে (৫২) মারধর ও শ্বাসরোধে হত্যার ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন মো. মোমিন ওরফে শেখ রনিকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, গরু বিক্রির টাকা লুটের উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে মৌসুমীকে হত্যা করা হয়।
কুষ্টিয়ার ভেড়ামারায় একদিনে কুকুরের কামড়ে নারী-পুরুষ, শিশু-বৃদ্ধসহ ২২ জন আহত হয়েছেন। এর মধ্যে বাহিরচর ইউনিয়নের ৬৮ পাড়ায় ১২ জন এবং মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর এলাকার ১০ জন রয়েছেন।
নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে অন্য এক যুবতীকে সঙ্গে নিয়ে প্রথম ধাপ স্তন অপারেশন করেছিলেন রোজি আক্তার লিজা (৩১) নামের এক যুবতী। অপারেশনের কয়েক ঘণ্টা পরে তার মৃত্যু হয়েছে।
টাঙ্গাইলের কালিহাতীতে কোনো প্রকার পানি প্রবাহ না থাকা সত্ত্বেও একটি পরিত্যক্ত ডোবার ওপর প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে নতুন সেতু নির্মাণ করছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। পানি প্রবাহহীন এই স্থানে বিপুল অর্থ ব্যয়ে নতুন করে সেতু নির্মাণকে রাষ্ট্রের কোটি কোটি টাকার ‘অপচয়’ হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দা ও দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ।
পাবনার আটঘরিয়া উপজেলার একদন্তে আদম আলী মোল্লা (৬০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার একদন্তে ইউনিয়নের চন্দিপাশা গ্রামে এ ঘটনা ঘটে।