১৯৯তম ঈদুল ফিতরের জামাতকে সামনে রেখে দেশের বৃহত্তম ঈদগাহ ময়দান কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ সম্পূর্ণ প্রস্তুত। আগত মুসল্লিদের নিরাপত্তায় চার স্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবারও থাকছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা, মোতায়েন থাকবে পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য।
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় সরকারি চাল অবৈধভাবে মজুদের অভিযোগে তিনটি গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চাল জব্দ করেছে পুলিশ। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার বলদিয়া ইউনিয়নের কাশেম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
যশোরের বড়বাজার এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ এক যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটক রাজিব হোসেন বারান্দীপাড়া এলাকার আব্দুল্লাহর ছেলে। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
নোয়াখালীর হাতিয়া উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগ দিয়েছে সরকার। বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা রাসেল ইকবালকে নিয়োগ দিয়ে বুধবার (১৮ মার্চ) আদেশ জারি করা হয়েছে।
জামালপুরের ইসলামপুর উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পলবান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দপ্তর সম্পাদক মো. ফিরোজ আহাম্মেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাগেরহাট সোসাইটি ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সমাজের পিছিয়ে পড়া ৭০ জন নারীর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শহরের রেল রোডস্থ আলামিন সুপার মার্কেটে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন ‘স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব কাপাসিয়ার’ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) কাপাসিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংগঠনের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মালিকবিহীন চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৮ মার্চ) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি এলাকায় এ অভিযান পরিচালনা করে।
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ২০ কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েছেন ঈদে ঘরমুখী মানুষ। এর মধ্যে আবার বৃষ্টি-দুই ভোগান্তির মধ্যে যাত্রীরা একেবারে নাজেহাল। বুধবার (১৮ মার্চ) বিকেল থেকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় চন্দ্রা-নবীনগর ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের তীব্রতা বাড়তে থাকে।
নেত্রকোনায় ব্যক্তি মালিকানাধীন জমিতে খাল পুনঃখননের অভিযোগ উঠেছে এলজিইডির বিরুদ্ধে। এতে চরম ক্ষোভ দেখা দিয়েছে নেত্রকোনা সদর উপজেলার কাচনপুর ও পাশ্ববর্তী গ্রামের জমির মালিক কৃষকদের মধ্যে। ঘটনায় জমির মালিক ও ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যে সংঘর্ষে কয়েকজন মারাত্মক আহত হয়েছেন।
বুধবার (১৮ মার্চ) দিনব্যাপী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়কারী কালাম আজাদ এ সহায়তা প্রদান করেন।
কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় মেহরাজ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) বিকেলের দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বারুইপাড়া ইউনিয়নের চুনিয়াপাড়া সাতমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লাবনী সিদ্দিকী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার সর্বস্তরের সম্মানিত জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি সকলের নিকট দোয়া কামনা করে আগামী দিনে সকলের সমর্থন প্রত্যাশা করেন।
যশোরের ঝিকরগাছা উপজেলার দেউলী গ্রামে গড়ে ওঠা একটি আলোচিত ভেজাল চানাচুর কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও অনিয়মের দায়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
বিএনপি’র যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সরকার সবসময় দরিদ্র জনগোষ্ঠীর পাশে রয়েছে। সরকার থেকে উপকারভোগীদের জন্য যেসব বরাদ্দ আসবে তা যথাযথ নিয়মে, সুষম বণ্টন করা হবে, এখানে কোনরকম অনিয়ম বরদাস্ত করা হবে না।